বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। আজ সোমবার বিলটি জাতীয় সংসদে পাস হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ সৃষ্টি হওয়ায় ২০১৬ সালের এই আইনে সংশোধনী আনা হচ্ছে।
আজ জাতীয় সংসদে বিলটি তোলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে জাহিদ মালেক বলেন, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬ বলবৎ হওয়ার পর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ নামে দুটি পৃথক বিভাগ সৃষ্টি হওয়ায় এই আইনে ‘স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়’-এর জায়গায় ‘স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ’ প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
জাহিদ মালেক বলেন, এ ছাড়া ‘বাংলাদেশ নার্সিং কাউন্সিল’-এর পরিবর্তে ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল’, ‘সেবা পরিদপ্তর’-এর জায়গায় ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর’, ‘স্বাস্থ্য অধিদপ্তরের’ জায়গায় ‘স্বাস্থ্যসেবা অধিদপ্তর’সহ কয়েকটি নাম পরিবর্তন হওয়ায় আইনটি সংশোধন করা হচ্ছে।
বিল পাসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা কম। মোট চিকিৎসকের তিন গুণ নার্স প্রয়োজন হয়। নার্সের সংখ্যা বাড়ানোর কার্যক্রম চলছে।’

চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শপথ নেবেন। তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ...
২২ মিনিট আগে
মন্ত্রী বলেন, ইতিমধ্যে এসব দুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। চট্টগ্রামে ৪১১টি, কক্সবাজারে ৬৪০টি, রাঙ্গামাটিতে ২১টি, খাগড়াছড়িতে ১৩৫টি, বান্দরবানে ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নগদ টাকা ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
২৫ মিনিট আগে
মাদকের মধ্যে কোনো ভেজাল না থাকলেও নিত্যদিনের খাদ্যদ্রব্যে ভেজাল থাকাটা বড়ই আশ্চর্যজনক বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাবিকুন্নাহার। আজ বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে খাদ্য প্রতিমন্ত্রীর কাছে এ প্রশ্ন করেন সাবিকুন্নাহার...
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে ১২ জন নারী, আট শিশুসহ ১৮৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাশিয়ায় চাকরির চুক্তিতে গিয়ে জোরপূর্বক যুদ্ধে পাঠানো
৩৬ মিনিট আগে