মুক্তির আগেই নানান বিতর্কে জড়িয়েছে শাহরুখের নতুন ছবি ‘পাঠান’। ভারতের নানা প্রান্তে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ‘হ্যাশট্যাগ বয়কট পাঠান’ এখন টুইটারের ট্রেন্ডিংয়ে। সম্প্রতি আসামের বজরং দলের সদস্যরা ‘পাঠান’ চলচ্চিত্রের প্রদর্শন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে হামলা চালায়। এই ঘটনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
এই ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘কে এই শাহরুখ খান? আমি তো তাঁর সম্পর্কে বা তাঁর সিনেমা ‘‘পাঠান’’ সম্পর্কে কিছুই জানি না।’ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।
গত শুক্রবার ভারতের গুয়াহাটির নারেঙ্গী এলাকার সিনেমা হলে ‘পাঠান’ না আনতে দলবল নিয়ে যায় বজরং দলের সদস্যরা। ‘পাঠান’ এখানে চালানো যাবে না বলে তাঁরা ঘোষণা দেন। এ সময় পাশেই বজরং দলের অন্য শাখার সদস্যরা ‘পাঠান’–এর পোস্টার ছিঁড়ে ফেলে এবং আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ভারতের সংবাদমাধ্যমে বলেন, ‘খান তো এ সমস্যা সম্পর্কে আমাকে ফোন দেননি। বলিউডের অনেকেই তো আমাকে ফোন দেন। তিনি যদি এ বিষয়ে আমাকে কিছু বলতেন, অবশ্যই আমি বিষয়টা দেখতাম।’ এ সময় তিনি আবার বলেন, ‘কে এই শাহরুখ খান, আমি শাহরুখকে চিনি না।’
হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, ‘রাজ্যের মানুষের হিন্দি ভাষার চলচ্চিত্র নিয়ে নয়, আসামে কী হচ্ছে, সেসব নিয়ে ভাবা উচিত। আসামের চলচ্চিত্র ‘‘ডাক্তার বেজবরুরা পার্ট-২ ’’ মুক্তি পাবে শিগগিরই। চলচ্চিত্রের পরিচালক ব্রোজেন বরুয়া গত বছর মারা গেছেন। তাঁর চলচ্চিত্রটি আমাদের দর্শকদের দেখা উচিত। এগুলো নিয়ে ভাবা উচিত।’ সংবাদমাধ্যমে তিনি আরও বলেন, ‘পাঠান’ ঘিরে আইনশৃঙ্খলার কোনো লঙ্ঘন হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

‘পাঠান’ চলচ্চিত্রের বিষয়ে রাম কদম, নরোত্তম মিশ্রর মতো সর্বভারতীয় বিজেপি নেতাদেরও মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এই পরিস্থিতিতে দলীয় নেতাদের উদ্দেশে চলচ্চিত্রটি নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য না করার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী দিল্লিতে গত ১৬ ও ১৭ জানুয়ারি বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেই এই বিষয়ে কথা বলেছেন মোদি। তাঁকে বলতে শোনা যায়, ‘কিছু মানুষ কিছু চলচ্চিত্র নিয়ে বিবৃতি দিচ্ছেন। আর সেগুলো সারা দিন ধরে টিভি ও মিডিয়াতে দেখানো হচ্ছে।’ এই বিষয়ে ‘অপ্রয়োজনীয় মন্তব্য’ থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি।

চার বছর বিরতির পর ‘পাঠান’ দিয়ে নতুন করে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যশরাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। আগামী ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে