রাজধানী ঢাকার অদূরে নান্দনিক প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই নগরে প্রত্যেকের চালচলন ও আচরণ স্বকীয়। এখানকার পরিবেশ ধীরে ধীরে গড়ে তুলেছে নিজস্ব এক সংস্কৃতি। সে সঙ্গে সময়ের পরিক্রমায় সমৃদ্ধ হচ্ছে গবেষণার ক্ষেত্র।
প্রতিষ্ঠালগ্নে মাত্র চারটি বিভাগ, ২১ জন শিক্ষক ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। সময়ের পরিক্রমায় এর একাডেমিক পরিসর বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ছয়টি অনুষদে ৩৪ বিভাগ ও চারটি ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ৭০০ শিক্ষকের তত্ত্বাবধানে আনুমানিক সাড়ে ১৪ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন এখানে। বিশ্ববিদ্যালয়টিতে এখন ৫১তম ব্যাচ ক্লাস শুরুর অপেক্ষায় রয়েছে!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৫৩ বছরে পদার্পণ করেছে। গত বছরগুলোতে এখানে আয়োজিত হয়েছে প্রজাপতি মেলা, পাখি মেলা, নাট্যোৎসব, আবৃত্তি উৎসব, হিম উৎসব, বিভিন্ন ধরনের বিতর্ক ও অলিম্পিয়াড প্রতিযোগিতা, শিক্ষা সমাপনী র্যাগ, মুক্তমঞ্চের কনসার্টসহ বিভিন্ন ধরনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিমাণ গত পাঁচ বছরে বৃদ্ধি পেয়েছে। স্কোপাস ইনডেক্স অনুসারে ২০১৭ সালে ২০১, ২০১৮ সালে ২৩০, ২০১৯ সালে ৩২০, ২০২০ সালে ৪৪২টি এবং ২০২১ সালে ৭২২টি আন্তর্জাতিক মানের গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ২০০০ সালে এই সংখ্যা ছিল ১৩০টি। গত ৫২ বছরে মোট ৪ হাজার ৬৪৯টি গবেষণাপত্র প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যদিও বিশ্ববিদ্যালয়টি মাত্র ১১৩টি গবেষণায় পৃষ্ঠপোষকতা করেছে।
এ ব্যাপারে শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘আমাদের গবেষণার ক্ষেত্র ধীরে ধীরে উর্বর হচ্ছে। এ অবস্থায় আমাদের একটি রিসার্চ সেল প্রয়োজন। এ ছাড়া গবেষণায় আর্থিক বরাদ্দের পরিমাণও বাড়াতে হবে।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেছেন, ‘ইতিমধ্যে শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া সমাবর্তন আয়োজনের উদ্যোগ নিয়েছি। আশা করি, চলমান অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে আবাসন ও ক্লাসরুম-সংকটও দূর হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমানো, গবেষণা ও মেডিকেল সেন্টারের সেবা বাড়ানো বিষয়েও আমরা আন্তরিকভাবে কাজ করছি।’

গত বছরের নভেম্বরে প্রথম কন্যাসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সন্তান জন্মের পর নতুন অতিথিকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই ওজন বেড়েছে। চিবুকে, কোমরে সেই তীক্ষ্ণভাব নেই। নতুন মায়েদের ঠিক যেমন লাগে, ক্যাটরিনাও এর ব্যতিক্রম নন এখন।
৫ ঘণ্টা আগে
ব্যস্ততার কারণে বারান্দায় রাখা গাছগুলোয় পানি দেওয়া ছাড়া আর কোনো যত্ন নিতে পারেন না। গাছের যত্নে সব সময় বাজার থেকেই সার কিনতে হবে বিষয়টি এমনও নয়। বরং প্রতিদিন রান্নাঘরে যে জিনিসগুলো আমরা অপ্রয়োজনীয় ভেবে ফেলে দেই, সেগুলোর অনেক কিছুই হতে পারে আপনার গাছের যত্নে দারুণ উপকারী।
৬ ঘণ্টা আগে
বিদেশে ঘুরতে গিয়ে পর্যটকেরা কীভাবে নিজেদের প্রকাশ করেন, তা নিয়ে স্থানীয় বাসিন্দা ও ট্যুর অপারেটরদের কৌতূহলের শেষ নেই। কার ভদ্রতা সবচেয়ে প্রশংসনীয়, কে সবচেয়ে বেশি বকশিশ দেন, কারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন আর কারা শুধু স্থানীয় খাবারের স্বাদে বিভোর থাকেন?
৭ ঘণ্টা আগে
কারও সঙ্গে দেখা হলেই আমরা সহজভাবেই জিজ্ঞেস করি, ‘কেমন আছেন?’ জবাবে অন্য প্রান্ত থেকে ভেসে আসে এক পরিচিত শব্দ, ‘ভালো আছি।’ কিন্তু এই ‘ভালো থাকা’র কথাটির আড়ালে প্রায়ই চাপা পড়ে থাকে অলক্ষিত কোনো এক সত্যি। সমাজের রীতিনীতির কারণে অসুস্থ বা মানসিকভাবে বিপর্যস্ত হলেও আমরা সাধারণত বলতে অভ্যস্ত...
৯ ঘণ্টা আগে