১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত অ্যাকশন সিনেমা ‘ব্ল্যাক ওয়ার’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মায়ের সঙ্গে নিজের অভিনীত সেই সিনেমা দেখলেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমা দেখা শেষে শুভ জানালেন, নিজের দীর্ঘ সিনেমা জীবনে এবারই প্রথম মাকে নিয়ে সিনেমা হলে এসে নিজের অভিনীত সিনেমা দেখলেন। অভিনেতা হিসেবে এটা তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
শুভর মা খাইরুন নাহার বেশ কিছুদিন ধরে অসুস্থ। তাই হুইলচেয়ারে করেই হলে এসেছেন তিনি। মায়ের হুইলচেয়ার ঠেলে টিকিট কাউন্টারের সামনে আসেন শুভ। এরপর শুভ চলে যান টিকিট কাউন্টারের ভেতর আর তাঁর মা কাউন্টারে টাকা দিয়ে টিকিট কেনেন শুভর হাত থেকে। এরপর দুজনে হলে গিয়ে দর্শক আসনে বসে উপভোগ করেন ‘ব্ল্যাক ওয়ার’।
মা-ছেলের এমন দৃশ্য দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা। নিজের অনুভূতি জানিয়ে শুভ বলেন, ‘১৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম মাকে নিয়ে সিনেমা হলে একসঙ্গে আমার ছবি দেখা। সত্যিই এটা সবচেয়ে বড় পাওয়া। এত অসুস্থতার মাঝেও মা আমার সঙ্গে গেছেন, আমার সঙ্গে মুভি দেখেছেন এবং অত্যন্ত খুশি হয়েছেন। মায়ের হাসিমুখের চাহনিই আমার সব তৃপ্তি এনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
৪ ঘণ্টা আগে
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১৬ ঘণ্টা আগে