শীতের সবজি বাজারে আসার পর সাধারণত দাম কমে; কিন্তু এবার শীতের ভরা মৌসুমেও রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম চড়া। মরিচ, পেঁয়াজ, আলু, চিচিঙ্গা, বেগুনসহ নিত্যদিনের সব সবজির দামই বাড়ছে। এ অবস্থায় ‘সীমিত’ বাজার করছেন মধ্য আয়ের মানুষেরা। এদিকে নিম্ন আয়ের অনেক ক্রেতা ঝুঁকছেন কুড়িয়ে পাওয়া সবজি বিক্রেতাদের দিকে।
বাজার ঘুরে দেখে গেছে, কয়েক দিন আগেও যে টমেটো ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল সেটি এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি কয়েক দিন আগেও বিক্রি হয়েছে ২৫-৩০ টাকায়। সেই ফুলকপি এখন আকার ভেদে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে কিছুদিন আগেও শসা বিক্রি হয়েছে ৪০ টাকায়, এখন তা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিটি বাঁধাকপি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ টাকা কেজির শিমের দাম ঠেকেছে ৪০ থেকে ৫০ টাকায়। বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
মধ্য আয়ের মানুষেরা কমবেশি বাজার করতে পারলেও বিপাকে পড়েছেন শহরের নিম্ন আয়ের মানুষেরা। পরিবারের প্রতিদিনের তিন বেলা খাবার জোগান দিতেই হিমশিম খাচ্ছেন তাঁরা। পাইকারি দামেও সবজি কিনতে পারছেন না অনেকে। তাঁদের অনেকে ভিড় করেন কুড়িয়ে আনা সবজি বিক্রেতাদের কাছে।
বাজারের মুরগিপট্টির এক কোণে পলিথিন বিছিয়ে বসেন মনি। কয়েকটি শসা, বেগুন, শাক, কাঁচা কলা, দুটি মুলা, একটি জাম্বুরা ও অর্ধেক বাঁধাকপি তাঁর সম্বল। ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে অর্ধেক সবজি। কাদের জন্য এই দোকান জিজ্ঞেস করতেই মনি বলেন, ‘আমাগোর মতো যারা গরিব, তাগো লেইগ্যা। ওরা তো বড় দোকানে গিয়া কিনবার পারে না। তাই আমি তাগো লেইগাই বেচি। আমার সবজি কি আর টাই-কুট পরা মাইনশে নিব?’
এই সামান্য আয়ে কেমন চলে জানতে চাইলে মনি বলেন, ‘এক বেলা খাইয়া না খাইয়া যায়। কষ্টে কষ্টে জীবনটা গেল। মাঝেমধ্যে মনে হয় মাঝসাগরের মধ্যে ভাসতেছি। দুঃখের জীবন, না পারা যায় কওয়া, না পারা যায় সওয়া।’
মনি থাকেন মহাখালীর সাততলা বস্তিতে। তাঁর দিনমজুর স্বামী ছয় বছর আগে মারা গেছেন। দুই মেয়েকে নিয়ে সংসার সাগর একাই পাড়ি দিতে হচ্ছে তাঁকে। মনি বলেন, ‘রাত দুইটা-তিনটার সময় ঘর থেইকা বাইর হই। মাঝেমধ্যে এলাকার ভ্যান পাইলে উঠি, নাইলে চারটার দিকে হাইটাই আসি কাওরানবাজার। এখানে ট্রাকে থিকা কেনার পর যা থাকে ওগুলা টুকানো লাগে। এর কাছে দুইটা, ওর কাছে দুইটা চাইয়া আনি।’
এমন কুড়ানো সবজির বিক্রেতা শুধু মনি নন, কারওয়ানবাজারে রাহেলা, খাদিজাসহ অনেকেই এমন ছোট সবজির দোকান নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫