অবৈধ মানি এক্সচেঞ্জ কোম্পানি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাজধানীর পাঁচ স্থানে একযোগে অভিযান পরিচালনা করে সিআইডি। এ সময় ১৩ জনকে আটক করা হয়। এসব প্রতিষ্ঠান অবৈধভাবে ডলার মজুত, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
সিআইডির নজরদারিতে সারা দেশে ৭০০ এবং রাজধানীতে অবৈধ ৮৭টি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে।
গতকাল দুপুরে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) হুমায়ূন কবির আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তার নেতৃত্বে রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, বিমানবন্দর ও গুলশানে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এর মধ্যে উত্তরায় দুটি, মোহাম্মদপুরে একটি, বিমানবন্দরের আশকোনা এলাকায় একটি এবং গুলশানে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান রয়েছে।
সিআইডির কর্মকর্তারা জানান, আইনবহির্ভূত কাজ করার জন্য এসব প্রতিষ্ঠানের লাইসেন্স আগেই বাতিল করা হয়েছে।
গতকাল দুপুরে শুরু হওয়া এই অভিযান চলে রাত পর্যন্ত। এসব প্রতিষ্ঠানের ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সিআইডি কার্যালয়ে নেওয়া হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৮ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫