
গত বছরের শেষ দিকে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এর আগে মাইক্রোসফটও হেঁটেছে একই পথে। ফলে অফিসে বসে কাজ করার মতো যথেষ্ট কর্মীও নেই দুই প্রতিষ্ঠানের অফিসে।
যাঁরা আছেন তাঁদের বেশির ভাগই বাসায় থেকে কাজ করছেন। এমন পরিস্থিতিতে নিজেদের অফিস স্পেস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল এবং বেলভিউ শহরের অফিস বিল্ডিং খালি করে ভাড়ায় দেওয়ার কাজ শুরু করেছে মেটা ও মাইক্রোসফট।
সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের ডাউন টাউনে অবস্থিত ফেসবুকের সকল অফিস ভাড়া দেওয়া শুরু হয়েছে। ভাড়ায় দেওয়া অফিসের তালিকায় রয়েছে ডাউন টাউনের ছয়তলা আর্বার ব্লক ৩৩৩ এবং বেলভিউতে স্প্রিং ডিস্ট্রিক্টের ১১ তলার অফিসও।
এদিকে ভাড়ায় দেওয়া হচ্ছে মাইক্রোসফটের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে সংস্থা দুটির এমন অবস্থা দাঁড়িয়েছে। গত নভেম্বরে সিয়াটল অফিস থেকে ৭২৬ কর্মী ছাঁটাই করেছে মেটা। এ ছাড়া কোম্পানির মোট ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় মেটা।
মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেন, কর্মীরা বাসায় থেকে কাজ করছেন, তাই অফিস স্পেস ভাড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক সংকটের কথাও স্বীকার করেছেন তিনি।
ক্লেটন আরও বলেন, মেটার এখনো ২৯টি ভবনে অফিস রয়েছে এবং সিয়াটল এলাকায় প্রায় ৮ হাজার কর্মী রয়েছেন, যা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরের সদর দপ্তরের বাইরে কোম্পানির দ্বিতীয় বৃহত্তম ইঞ্জিনিয়ারিং হাব।

‘বিউটি উইথ ব্রেইন’ বলতে যা বোঝায়, স্কারলেট জোহানসন আসলে তাই। শুধু ‘অ্যাভেঞ্জার’ সিরিজের তুখোড় অভিনেত্রী হিসেবে তাঁকে দেখলে ভুল হবে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ‘সর্বোচ্চ আয়কারী’ তারকা হিসেবেও পরিচিত তিনি। মূলত তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, প্রযোজক ও পরিচালক। চলচ্চিত্রের পর্দায় অবশ্য...
৭ ঘণ্টা আগে
বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ। মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা...
১০ ঘণ্টা আগে
ঘর হলো আমাদের শান্তির আশ্রয়। যেখানে সব ক্লান্তি ভুলে স্বস্তি খুঁজি। তবে লালন করা কিছু ভুল সজ্জার কারণে অনেক সময় সেই শান্তির জায়গা অশান্ত বা বিষাদময় হয়ে উঠতে পারে। আবহাওয়ার পরিবর্তন বা ঋতুবদলের এই সময়ে তাই বেডরুমের চেনা রূপ বদলে ফেলার উপযুক্ত সুযোগ। শরতের শুরুতে তাই নতুন করে সাজিয়ে তুলুন অন্দরমহল...
১১ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং একটি ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। বিলাসবহুল স্কিন কেয়ার, ডিজাইনার হ্যান্ডব্যাগ থেকে...
১৪ ঘণ্টা আগে