
নব্বইয়ের দশকের আলোচিত প্রেম বলিউড ভাইজান সালমান খান ও সোমি আলীর। সালমানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ চলচ্চিত্র দেখেই সালমানের প্রেমে পড়েছিলেন সাবেক এই অভিনেত্রী। ১৯৯১ থেকে ১৯৯৯ সাল অব্দি আট বছরের সম্পর্কে ছিলেন তাঁরা।
সেই সম্পর্ক না টিকলেও নানা সময় সালমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সোমি। এবার সালমান খানের বিরুদ্ধে তাঁর নির্যাতনের অভিযোগের সচিত্র বিবরণ তুলে ধরেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সোমি বলেন, ‘আমার বাড়ির পরিচারিকাসহ আশপাশের সবাই জানত যে, সালমান আমাকে হেনস্তা করতে পারে। তাই আমার পরিচারিকা বেডরুমের দরজা বারবার ঠকঠক করে আওয়াজ করত, যেন ও আমাকে আর না মারে। ও আমাকে শারীরিক নির্যাতন করত, ওর মারের ক্ষত ঢাকতে মেকআপ আর্টিস্ট আমার ঘাড়ে প্রচুর ফাউন্ডেশন লাগাত।
‘তাঁর সঙ্গে কাটানো আট বছর ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ কয়েকটা বছর। সে আমাকে ক্রমাগত কুৎসিত, বোকা ও বোবা বলে ডাকত। এমন একটি দিনও যায়নি যে, সে আমাকে ছোট করেনি। প্রেমের কয়েক বছর সে আমাকে প্রকাশ্যে তাঁর বান্ধবী হিসাবে স্বীকার করেনি। কিন্তু অবশেষে যখন সে স্বীকার করল, তখন সে তাঁর বন্ধুদের সামনে আমাকে অপমান ও তিরস্কার করত।’
এর আগেও ইনস্টাগ্রাম পোস্টে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির পোস্টার শেয়ার করে সোমি আলী লিখেছিলেন, ‘ও একজন নারী নির্যাতনকারী। শুধু আমাকে না, সকলকেই নিগ্রহ করেছে সালমান। আমার মতো আরও অনেক মেয়েকে হেনস্তা করেছে সে। দয়া করে আপনারা ওর স্তুতি বন্ধ করুন। ও একটা নির্দয় ব্যক্তি। তাঁর সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই।’
নব্বইয়ের দশকে সালমান খান ও সোমি আলীর প্রেম ছিল বলিউডের শিরোনামে। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দেখেই সালমান খানের প্রেমে পড়েছিলেন সাবেক এই অভিনেত্রী। পরে ‘বুলন্দ’ নামের এক চলচ্চিত্রে সালমানের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছিলেন সোমি আলী। শুটিংও শুরু হয়েছিল চলচ্চিত্রটির, তবে মাঝপথে আটকে যায় তাঁদের সেই প্রজেক্ট। তবে সোমি আলী আর সালমান পড়ে যান একে অপরের প্রেমে।
সোমি আলী ছাড়াও একাধিক তারকার সঙ্গে নাম জড়িয়েছে সালমান খানের। এর মধ্যে ফারিয়া আলম, ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফ অন্যতম।

একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
৬ ঘণ্টা আগে
জানুয়ারির শেষের দিকে সবাইকে চমকে দিয়ে অরিজিৎ ঘোষণা দেন, সিনেমায় আর গাইবেন না তিনি। তাঁর প্লেব্যাককে বিদায় দেওয়ার খবরে ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষেরাও আক্ষেপ প্রকাশ করেছিলেন। তবে অরিজিৎ তাঁর সিদ্ধান্তে অনড়। ওই সময় জানিয়েছিলেন, নিজের শিল্পসত্তাকে নতুনভাবে আবিষ্কারের জন্যই এ সিদ্ধান্ত তাঁর।
৬ ঘণ্টা আগে
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে এটিএন বাংলায় শুরু হচ্ছে বইমেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান কবিবাড়ি। কবি আসাদ কাজলের গ্রন্থনা ও উপস্থাপনায় পাঁচ বছর ধরে বইমেলা উপলক্ষে নিয়মিত প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এবারও বইমেলা চলাকালে প্রতিদিন প্রচারিত হবে অনুষ্ঠানটি।
৭ ঘণ্টা আগে