
মাত্র ১৯ দিন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করে আজ অবসরে চলে গেছেন কবির বিন আনোয়ার। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় কবির বিন আনোয়ারের অবসরের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আজই ছিল মন্ত্রিপরিষদ সচিব হিসেবে তাঁর শেষ দিন।
শেষ দিন অফিসে ঢোকার পথে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
কবির বিন আনোয়ার বলেন, ‘আজকে আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে, এটা রুটিন মাফিক বিষয়। চুক্তিভিত্তিক হওয়া সুযোগের বিষয়। এখন যেটা হয়েছে, এটাই স্বাভাবিক ছিল। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা বুঝেশুনে নিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে। তবে পরে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পারেন।’

শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষাক্রম যুগোপযোগী করা ও তার কার্যকর বাস্তবায়ন, স্তরভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং অনিয়ম-দুর্নীতি কমানোই নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করছেন শিক্ষাবিদেরা। তাঁদের মতে, বিদ্যমান চিহ্নিত সংকটগুলো সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে শিক্ষায় গুণগত...
২ ঘণ্টা আগে
দেড় বছরের অস্বস্তিকর দূরত্বের পর বাংলাদেশ-ভারত সম্পর্ক আবার স্বাভাবিকতার পথে এগোচ্ছে—এমনই ইঙ্গিত মিলছে দুই দেশের কূটনৈতিক তৎপরতায়। স্থবিরতার এই সময়টিকে ‘জমে থাকা বরফ’-এর সঙ্গে তুলনা করছেন সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, সম্পর্কের সেই বরফ আবার গলতে শুরু করেছে, তবে তা ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বা এর দুই-এক দিন আগে বসবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৫ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সময়ের ছেলেমেয়েরা ইনকিলাব বলে। এটা অন্যদের ভাষা। যে জাতি নিজের ইতিহাস জানে না, সেই জাতি কখনো উন্নতি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
৫ ঘণ্টা আগে