ক্যানসারের সঙ্গে লড়াই শেষে গত ২০ নভেম্বর মারা গেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালে ভর্তির আগে ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করেছিলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়লে স্থগিত করা হয় শুটিং।
এরপর ঐন্দ্রিলার পরিবর্তে প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে নিয়ে এগিয়ে নেওয়া হয় সিরিজটির শুটিং। সেই সময় অভিনেত্রী প্রিয়াঙ্কার নাম গোপন রাখা হয়। সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজটির পোস্টার। সেখানে দেখা গেল ঐন্দ্রিলার পরিবর্তে প্রিয়াঙ্কা ভট্টাচার্যের ছবি।
প্রিয়াঙ্কা টালিপাড়ার পরিচিত মুখ। সিরিয়াল থেকে শুরু করে কাজ করেছেন পশ্চিমবঙ্গের সিনেমায়ও। এমনকি বলিউডেও অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। শ্রীতমা দত্তের ‘তাল্লুক’ সিনেমায় তাঁর সহশিল্পী বিনয় পাঠক, অনুপ্রিয়া প্রমুখ। এতে বিনয় পাঠকের মেয়ে ‘ঈশানি’র চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
‘অলক্ষ্মীজ ইন গোয়া’ ওয়েব সিরিজে ঐন্দ্রিলাকে দেখা না গেলেও সিরিজের শেষে তাঁর শুটিং করা অংশগুলো দেখা যাবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা দেয়নি নির্মাতা প্রতিষ্ঠান।
‘অলক্ষ্মীজ ইন গোয়া’র কেন্দ্রে রয়েছে চারজন নারী এবং তাদের গোয়ার ভ্রমণবৃত্তান্ত। বলিউড সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ দেখে ওরা ঠিক করেছিল বড় হয়ে গোয়া যাবে। ডার্ক কমেডি ঘরানার এই সিরিজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায়, আভেরী সিংহ রায়, দেবরাজ ভট্টাচার্য প্রমুখ। নতুন বছরের জানুয়ারি মাস থেকে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে ওয়েব সিরিজটির স্ট্রিমিং শুরু হবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে তৈরি হয়েছে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’ গানটি। নজরুল ইসলাম বাবুর লেখা, অজিত রায়ের সুর করা ও সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী।
১৫ ঘণ্টা আগে
রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে অভিষেক হলো স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্তর। পাঁচ বছরের বেশি সময় ধরে মডেলিং করছেন স্নিগ্ধা চৌধুরী। ২০২২ সালে রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর কথা ছিল তাঁর। জাজ মাল্টিমিডিয়ার সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা হিসেবে ঘোষণা করা...
১ দিন আগে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় শুরু হবে ‘আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুরুতে প্রদর্শিত হবে তথ্যচিত্র ‘দ্য পিপলস প্রেসিডেন্ট’।
১ দিন আগে
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
২ দিন আগে