সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পীর তালিকায় আছেন বলিউড কিং শাহরুখ খান। সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন এম্পায়ারের পক্ষ থেকে সেরা এবং চিরস্মরণীয় ৫০ অভিনয়শিল্পীর তালিকা করা হয়।
তালিকায় আছে টম হ্যাঙ্কস, রবার্ট ডি নিরো, মেরিলিন মনরো, টম ক্রুজ ও কেট উইন্সলেটের মতো তারকার নাম। আর এই বিশ্বখ্যাত অভিনয়শিল্পীদের সঙ্গে ভারত থেকে কেবল শাহরুখ খানই জায়গা করে নিয়েছেন।
তালিকায় শাহরুখের বিবরণ দিতে গিয়ে তাঁর অভিনীত বেশ কয়েকটি উল্লেখযোগ্য কাজের কথা বলা হয়েছে। এর মধ্যে আছে ‘দেবদাস’, ‘মাই নেম ইজ খান’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘স্বদেশ’ সিনেমা।
এই তালিকায় কিং খানের কিছু সংলাপও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘জাব তাক হ্যায় জান’ ছবির ‘জীবন প্রতিদিন আমাদের ধীরে ধীরে মারে। আর বোমা একবারে মারে’ সংলাপটি। এই ছবিতে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ।
এদিকে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর দীর্ঘ ৪ বছর বিরতি নেন শাহরুখ। তবে আসন্ন নতুন বছরে ‘পাঠান’ ছবি নিয়ে ফিরছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। কিং খানের সঙ্গে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে দেখা যাবে এই ছবিতে। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’। এ ছাড়া প্রখ্যাত নির্মাতা রাজকুমার হিরানীর ‘ডাংকি’ ও দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের ‘জওয়ান’ ছবি দিয়েও আসছে বছর শাহরুখ বড় সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
১১ ঘণ্টা আগে
চক্র সিজন ১-এর দারুণ সাফল্যের পর ফের দর্শকদের কাছে এল আইস্ক্রিন অরিজিনাল ওয়েব সিরিজ চক্র-২। নতুন রহস্য, নতুন অন্ধকার এবং আরও গভীর মানসিক দ্বন্দ্বের সঙ্গে হাজির ‘চক্র-২ ’, যা মুক্তির পর থেকে দর্শকদের জন্য এক ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলারের অভিজ্ঞতা দিচ্ছে।
১৫ ঘণ্টা আগে
ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তাঁর ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম।
১ দিন আগে
আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। আওরঙ্গজেবের রচনা ও আলম ভূঁইয়ার সংলাপে নাটকটি পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হবে ধারাবাহিকটি।
১ দিন আগে