
নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা আড়াইটার পর পুলিশের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।
জানা গেছে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার সকাল থেকেই আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নেতা-কর্মীরা অবস্থান নিচ্ছিলেন। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়া, ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন গলিতে অবস্থান নিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।
কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গুলিবিদ্ধ দের মধ্যে তিতুমীর কলেজের ছাত্রদলের আল-দিন, জুয়েল, আরিফ, নিয়াজ, মোরশেদের নাম জানা গেছে। তারা কার্যালয়ে অবরুদ্ধ বলেও জানান রিজভী।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সমাবেশের এখনো দুই তিনদিন বাকি রয়েছে। সমাবেশের আলোচনা চলছে। তার আগেই তারা নয়াপল্টনে তাদের পার্টি অফিসের সামনে ট্রাক এনে সড়ক বন্ধ করে দেয়। আমরা তাদের সড়ক ছেড়ে দিতে বললে তারা পুলিশের ওপর ইপাটকেল মারে। এতে পুলিশ আহত হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে।’
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা উত্তেজনা চলছে। সরকার নয়াপল্টনে সমাবেশ করতে দিতে না চাইলেও দলটি সেব্যাপারে অনেকটা নাছোড়বান্দা। সমাবেশকে কেন্দ্র করে দলের চেয়ারপার্সনের বাসার সামনে চেকপোস্ট ও নেতা কর্মীদের গ্রেপ্তারের দাবিও করে আসছে দলটি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে কোনো আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন।
৩ ঘণ্টা আগে
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতৃবৃন্দ।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
১ দিন আগে
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদে দলীয় পরিচয় ও রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে চেয়ারম্যান ও সদস্য নিয়োগের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বর্তমান দলীয় পরিষদ ভেঙে দিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পরিষদ...
১ দিন আগে