সম্মতি ছাড়া যৌন সম্পর্ককে ধর্ষণ বলে সংজ্ঞায়িত করতে প্রস্তাব উত্থাপিত হয়েছে সুইজারল্যান্ডের পার্লামেন্টে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে গতকাল সোমবার এ বিষয়ে ভোটাভুটি হয়েছে এবং প্রস্তাবটি পাস হয়েছে। তবে সুইজারল্যান্ডের আইনে ধর্ষণের যে সংজ্ঞাটি বিদ্যমান রয়েছে, তা এখনই পরিবর্তন হচ্ছে না। আইন পরিবর্তন করতে হলে আরও কিছু ধাপ পেরোতে হবে। নিম্নকক্ষ বলেছে, বিদ্যমান আইনে ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা সমন্বয় করা প্রয়োজন।
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সুইজারল্যান্ডে বর্তমানে যে আইন প্রচলিত রয়েছে, তাতে জোরপূর্বক কোনো নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপিত হলে তা ধর্ষণ বলে বিবেচিত হবে। এই আইন সংশোধন করার ব্যাপারে সবাই একমত হয়েছেন। তাঁরা মনে করেন, ধর্ষণের সংজ্ঞা আরও বিস্তৃত করা উচিত এবং এর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্কের সংজ্ঞাকে আরও বিস্তৃত করা উচিত।
তবে কতটুকু জোর করা হয়েছে তা কীভাবে নির্ধারণ করা হবে—এ নিয়ে পার্লামেন্টে বিতর্ক হয়েছে। অনেকেই ‘না মানে না’ পদ্ধতির পক্ষে যুক্ত দিয়েছেন। তাঁরা বলেছেন, কেউ যদি অস্পষ্টভাবেও ‘না’ বলেন, তা ধর্ষণ বলে বিবেচিত হবে। এ বছরের শুরুর দিকে এই পদ্ধতির পক্ষে ভোট দিয়েছিল পার্লামেন্টের উচ্চকক্ষ ও কাউন্সিল অব স্টেটস। গতকাল নিম্নকক্ষ ন্যাশনাল কাউন্সিলে ভোটাভুটি হলো। এদিন আরও সুনির্দিষ্ট করে বলা হয়েছে, ‘শুধু হ্যাঁ মানে হ্যাঁ’। অর্থাৎ যৌন সম্পর্ক স্থাপনে সুস্পষ্ট সম্মতি থাকতে হবে।
গতকাল হ্যাঁ মানে হ্যাঁ পদ্ধতির পক্ষে ৯৯টি ভোট পড়েছে। এই পদ্ধতির বিরোধিতা করে ভোট পড়েছে ৮৮টি। এ ছাড়া তিনজন ভোটার ভোটদানে বিরত ছিলেন।
স্থানীয় গণমাধ্যম এটিএস জানিয়েছে, গতকালের ভোটাভুটি বেশ আবেগপূর্ণ ছিল। সমাজতান্ত্রিক দলের সদস্য তামারা ফুনিসিলো হাউসকে বলেন, ‘এটা সুস্পষ্ট যে আপনি আপনার প্রতিবেশীর মানিব্যাগ থেকে বিনা অনুমতিতে টাকা নেন না। আপনি নিশ্চয় ঘণ্টা না বাজিয়ে কারও বাড়িতে প্রবেশ করবেন না। তাহলে মানিব্যাগ ও ঘরের চেয়ে নিজের শরীরকে আরও বেশি সুরক্ষিত করা উচিত নয় কি?’
তবে পার্লামেন্টের অনেক ডানপন্থী সদস্য এই পদ্ধতির বিরোধিতা করেছেন। তাঁরা জোর দিয়ে বলেছেন, এটি বিভ্রান্তি তৈরি করবে এবং এ আইনের প্রয়োগ করা কঠিন হবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ভোটাভুটিকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি বলেছে, যৌন নির্যাতনের শিকার নারীদের অধিকার নিয়ে বছরের পর বছর ধরে কাজ করার পর একটি বড় ধরনের সাফল্য পাওয়া গেল।
এএফপি বলেছে, শুধু সুইজারল্যান্ড নয়, স্পেন, সুইডেন, ডেনমার্ক, বেলজিয়ামসহ আরও বেশ কয়েকটি দেশ ধর্ষণের সংজ্ঞাকে বিস্তৃত করার উদ্যোগ নিচ্ছে।

দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের নেতৃত্বে গঠিত একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে আনুষ্ঠানিকভাবে ১৩টি দেশ যোগদান করেছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর মাধ্যমে জোটটির প্রাতিষ্ঠানিক ও কার্যক্রমগত আনুষ্ঠানিক সূচনা হলো...
৬ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধের আইনি ভিত্তি হিসেবে বিবেচিত ১৮১৬ সালের ঐতিহাসিক ‘সুগৌলি চুক্তি’র মূল দলিল নেপালের কাছে আছে কি না, তা নিশ্চিত করতে পারছে না দেশটির সরকার। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় বক্তব্য...
৬ ঘণ্টা আগে
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল আটকে দিয়েছেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির সাংবিধানিক পরিষদ জানিয়েছে, প্রস্তাবিত আইনটি মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের ওপর অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ করতে পারে।
৬ ঘণ্টা আগে