ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ নিউজিল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডেতেও বাধ সেধেছিল বৃষ্টি। রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড ১৮ ওভার শেষেই ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) এগিয়ে ছিল ৫০ রানে। তবে ২০ ওভার খেলা না হওয়ায় এই ম্যাচের কোনো ফল হয়নি। তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় ১-০ তে সিরিজ জিতল কিউইরা।
২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ দারুণ হয়েছিল নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে ফিন অ্যালেন-ডেভন কনওয়ে যোগ করেছিলেন ৯৭ রান। ৫৪ বলে ৫৭ রান করা অ্যালেনকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভেঙে দেন উমরান মালিক। ১৮ ওভারে ১ উইকেটে নিউজিল্যান্ড করে ১০৪ রান। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় খেলা পরিচালনা করা সম্ভব হয়নি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই বোলারদের বোলিং তোপে ৪৭.৩ ওভারে ভারত অলআউট হয়ে যায় ২১৯ রানে। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৫১ রান করেছিলেন ওয়াশিংটন সুন্দর। কিউই বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছিলেন ড্যারিল মিচেল ও অ্যাডাম মিলনে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সিরিজসেরা হয়েছেন টম ল্যাথাম। একমাত্র প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১০৪ বলে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। অকল্যান্ডে গত শুক্রবার হওয়া প্রথম ওয়ানডে ম্যাচসেরাও হয়েছিলেন কিউই এই উইকেটরক্ষক ব্যাটার।

প্রথমার্ধের জোড়া গোল বাতিলের ধাক্কা, এরপর গোল হজম করে পিছিয়ে পড়া—সব মিলিয়ে আইভরি কোস্টের বিপক্ষে চরম ব্যাকফুটে ছিল জার্মানি। তবে শেষ মুহূর্তের নাটকীয়তা আইভরি কোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে তারা। বদলি নামা ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২–১ ব্যবধানের জয়ে ইউলিয়ান নাগেলসমানের দল নিশ্চিত করেছে নকআউট পর্বে
১ ঘণ্টা আগে
ব্রাজিলের ৯ নম্বর জার্সিটার ওজনই আলাদা। রোনালদো নাজারিও এই জার্সি পরেই বিশ্ব মাতিয়েছেন, ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেনও। তবে রোনালদো-পরবর্তী যুগে কেউই সেভাবে সেই জার্সির ভার সেভাবে বহন করতে পারেননি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরুর আগে স্পেনকে অনেকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখেছেন। ইউরো ২০২৪ জয়ের পর লুইস দে লা ফুয়েন্তের দলটিকে ঘিরে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নবাগত কেপ ভার্দের সঙ্গে স্পেন গোলশূন্য ড্র করায় সেই প্রত্যাশায় একটা ধাক্কা খেয়েছে।
৩ ঘণ্টা আগে
এরপর সুইডেন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ডাচদের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। অবশ্য খেলার শেষ দিকে নেদারল্যান্ডসের আক্রমণভাগের ধার আরও বেড়ে যায়। ম্যাচের ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই সামারভিল। মেমফিস ডিপাইয়ের সঙ্গে চমৎকার পাস খেলে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর সুইডিশ গোলরক্ষককে ক
৪ ঘণ্টা আগে