ক্যালেন্ডার ঘেঁটে শুভদিন দেখেই বিয়েটা করেছিলেন সারিকা সাবরিন। ০২.০২.২২, মানে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। সাল, মাস, তারিখ মিলে গেছে একই সংখ্যায়। বিশেষ তারিখটি নতুন জীবন শুরুর শুভক্ষণ হিসেবে বেছে নিয়েছিলেন সারিকা।ভেবেছিলেন, মিলে যাওয়া সংখ্যার মতো জীবনসঙ্গীর সঙ্গে বাকি পথটা মিলেমিশেই চলতে পারবেন।
কিন্তু তা আর হচ্ছে কই! বছর না ঘুরতেই তাঁর সংসারে ভাঙনের সুর। বেশ কিছুদিন ধরেই স্বামীর কাছ থেকে দূরে আছেন সারিকা।থাকছেন মা-বাবার সঙ্গে। স্বামীর প্রতি তিক্ততা এত তীব্র হয়েছে যে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হলেন অভিনেত্রী। যৌতুক দাবি ও মারধরের অভিযোগে স্বামী জি এস বদরুদ্দিন আহমেদের (রাহী) বিরুদ্ধে গতকাল মামলা করেছেন সারিকা। আদালত মামলাটি আমলে নিয়ে রাহীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার আরজিতে সারিকা দাবি করেছেন, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে সারিকা ও বদরুদ্দিনের বিয়ে হয়। বিয়েতে ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়। বিয়ের সময় সারিকার মা-বাবা বদরুদ্দিনকে ২৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ বাসার যাবতীয় আসবাব উপহার হিসেবে দেন। বিয়ের কিছুদিন পরেই আসামি বদরুদ্দিন বাদী সারিকার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তাঁকে মারধর করতে থাকেন। ৫ নভেম্বর আসামি বদরুদ্দিন ভিকটিম সারিকার কাছে ৫০ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন।
যৌতুকের টাকা না দেওয়ায় সারিকাকে এক কাপড়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। ১৯ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে এ বিষয়ে একটি সালিস বৈঠক হয়। বৈঠকে কথোপকথনের একপর্যায়ে আসামি বলেন যে ব্যবসার জন্য তাঁকে ৫০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে সারিকার সঙ্গে সংসার করবেন না এবং তাঁকে তালাক দিয়ে বেশি টাকা যৌতুক নিয়ে অন্যত্র বিয়ে করবেন বলে দ্রুত চলে যান।
বিষয়টি নিয়ে কথা বলতে যোগাযোগ করা হয় সারিকার সঙ্গে। মামলার সত্যতা নিশ্চিত করে সারিকা বলেন, ‘এভাবে তো চলতে পারে না।তিনি প্রতিটি জিনিসের জন্য আমার ওপর নির্ভরশীল ছিলেন। আপাতত এর বেশি আর কিছুই বলতে চাই না। মামলার পরবর্তী আপডেট পেলে তখন জানাব।’
ফেব্রুয়ারিতে সারিকার বিয়েটা হয়েছিল একেবারেই পারিবারিক আবহে। তখন বিনোদন অঙ্গনের বন্ধুদের কাউকে জানাতে পারেননি। তাই গত অক্টোবরে ঢাকার মহাখালীর একটি কনভেনশন সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন সারিকা। জাঁকজমকপূর্ণ সেই আয়োজনের মাসখানেকের মাথায় নির্যাতনের অভিযোগে সারিকার মামলার খবরটি এল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫