ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। দীর্ঘদিন ধরে মঞ্চ ও ছোটপর্দা এবং বড়পর্দায় নিয়মিত অভিনয় করছেন। এবার ‘ডোম’ নামের একটি ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে অভিনয় করেছেন তিনি। মো. আনোয়ার হোসেনের গল্প ও চিত্রনাট্যে ওয়েব সিরিজ ‘ডোম’ পরিচালনা করেছেন রাশেদ রাহা।
জনপ্রিয় এক নায়িকার হত্যা রহস্যের গল্প এটি। একটি রেস্তোরাঁ থেকে বের হওয়ার পর মুখোশধারী দুর্বৃত্তরা জনপ্রিয় নায়িকা শায়লা চৌধুরীকে তুলে নিয়ে গিয়ে খুন করে। নায়িকার মৃত্যুতে তখন ফিল্ম পাড়া নড়েচড়ে বসে। সারা দেশে আলোচনার ঝড় ওঠে।
এদিকে পুলিশ খুঁজতে থাকে অপরাধীকে। এর মধ্যে নায়িকার ময়নাতদন্ত রিপোর্ট আসার পর ঘটনা নতুন মোড় নেয়। তদন্ত প্রতিবেদনে দেখা যায়, হত্যার আগে নায়িকাকে ধর্ষণ করার আলামত রয়েছে। বাড়তে থাকে রহস্যের জট। এভাবেই ‘ডোম’ গল্প এগোতে থাকে।
ওয়েব সিরিজটিতে অভিনয়ের ব্যাপারে আজকের পত্রিকাকে নওশাবা বলেন, ‘আমি সব সময় ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে পছন্দ করি। একরকম চরিত্রে বারবার আমি কাজ করতে চাই না। আর এ রকম চ্যালেঞ্জিং চরিত্রের জন্য আমি সব সময় অপেক্ষা করি। চরিত্রটি খুবই রহস্যময়ী, চরিত্রটিতে কাজ করতে পেরে আমার ভালো লেগেছে।’
সিরিজে আরও অভিনয় করেছেন—তানহা তাসনিয়া, আমিনুর ইসলাম লিটন, প্রাণ রায়, আবু হুরায়রা তানভীর, আবু হেনা রনি, জয়রাজ প্রমুখ।
সাত পর্বের এই ওয়েব সিরিজটি আগামী ২৪ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডিতে মুক্তি পাবে।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, এককভাবেও গেয়েছেন অসংখ্য গান, প্লেব্যাক করেছেন সিনেমার গানে। অনেক দিন পর আবারও গান নিয়ে আসছেন তপন চৌধুরী। তবে কণ্ঠশিল্পী নয়, সুরকার হিসেবে। সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপের জন্য একটি গানের সুর করেছেন তপন চৌধুরী। গানটি লিখেছেন
৭ ঘণ্টা আগে
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন...
৭ ঘণ্টা আগে
কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৭ ঘণ্টা আগে
গাজা ইস্যুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্যদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
১ দিন আগে