যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধ করে দেওয়া টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু করা যায় কি না, সে বিষয়ে পোল (অনলাইন ভোট) চালু করেছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে তিনি এই পোল চালু করেন। প্রাথমিক ফলাফলে ৬০ শতাংশ ‘হ্যাঁ ভোট’ পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পোল চালু করে ইলন মাস্ক টুইটার পোস্টে লিখেছেন, ‘ভক্স পপুলি, ভক্স ডেই’। এটি একটি ল্যাটিন শব্দ। এর অর্থ—‘মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর’। তাঁর পোলটি ২৪ ঘণ্টা চালু ছিল।
টুইটার অধিগ্রহণের আগে গত মে মাসে ইলন মাস্ক বলেছিলেন, তিনি ট্রাম্পের ওপর থেকে টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন। গত বছর ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল সেই সময়ের টুইটার কর্তৃপক্ষ।
এক দিন আগে মাস্ক বলেছেন, ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে আনার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে স্থগিত হওয়া কিছু বিতর্কিত অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছে টুইটার, যার মধ্যে কৌতুক অভিনেতা ক্যাথি গ্রিফিন ও ব্যঙ্গাত্মক ওয়েবসাইট ব্যাবিলন বি রয়েছে।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পরে প্রতিষ্ঠানটিতে ব্যাপক রদবদল চলছে। ইতিমধ্যে গণছাঁটাই শুরু হয়েছে। অনেক কর্মী স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিচ্ছেন। এর আগে এক ই-মেইলে মাস্ক টুইটার কর্মীদের বলেছিলেন, ‘দীর্ঘ সময় অফিসে কাজ করুন, নইলে চাকরি ছাড়ুন।’ মাস্কের এমন মেইলে ক্ষুব্ধ হয়েই অনেক কর্মী চাকরি ছেড়ে দিচ্ছেন। এমন টালমাটাল পরিস্থিতিতে টুইটারের কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। মেটার এই ছবি ও ভিডিও নির্ভর এই অ্যাপটিতে ‘ফার্স্ট ড্রাফট’ ফিচারটির মাধ্যমে ভিডিও সম্পাদনা আরও সহজ হয়েছে। ইনস্টাগ্রাম জানিয়েছে, ভিডিও সম্পাদনার কাজ আরও সহজ ও সুবিধাজনক করাই এ ফিচারের লক্ষ্য। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু ডিভাইসে...
১ দিন আগে
ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের বাসিন্দা রিস হিবার্ট দুই সন্তানের বাবা। ৪৮ বছর বয়সী পেশায় গ্রাহকসেবা ব্যবস্থাপক। দেড় বছর আগেও সুস্থ ও সবল ছিলেন তিনি। প্রতিদিন দুপুরের খাবারের বিরতিতে তিনি দুই মাইল হাঁটতেন। এমনই একদিন হাঁটার সময় তিনি রাস্তায় অচেতন হয়ে পড়েন এবং খিঁচুনি শুরু হয়।
১ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলা নিষ্পত্তির জন্য শতকোটি ডলার (১৭.১ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা...
২ দিন আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যে ধরনের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করেন, অ্যালগরিদম প্রায়শই তার বিপরীতধর্মী কনটেন্ট বা পোস্ট তাদের ফিডে বেশি ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ প্রকাশিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
২ দিন আগে