
গত ৮ নভেম্বর ডিউটি শেষ করে স্ত্রী, সহকর্মীদের খুদে বার্তা দেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কর্মকর্তা মো. জাকির হোসেন। এরপর পাঁচ দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহসিন উদ্দিন ফকির বলেন, ‘৮ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে কর্মরত ছিলেন জাকির হোসেন। পরদিন ভোর সাড়ে ৫টার সময় জাকির আমার মোবাইলে একটি মেসেজ দেন, তার শাশুড়ি অসুস্থ। শাশুড়ির বাড়ি মানিকগঞ্জে যেতে হচ্ছে। মেসেজ দেখে মোবাইল করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘একই ম্যাসেজ তিনি সহকর্মী মঈন উদ্দিন আহমেদকেও (সেতু) দিয়েছিলেন। এরপর গত বৃহস্পতিবার রাতে তার স্ত্রী আমাকে ফোন করে জানান, দুই দিন যাবৎ জাকিরকে মোবাইলে পাচ্ছেন না। জাকির তাঁর স্ত্রীকে মেসেজ দিয়েছিলেন তার মোবাইল বন্ধ থাকবে। মোবাইলে চার্জ হচ্ছে না।’
এদিকে বৃহস্পতিবার রাতে মোহসিন উদ্দিন ফকি বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জাকির হোসেনের স্ত্রী সখিনা আক্তার কলি বলেন, ‘৯ নভেম্বর রাতে তাঁর মেসেজ আসার পর থেকে কল দিয়ে বন্ধ পাই। আত্মীয়সহ কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করেছি। কেউ তাঁর সন্ধান দিতে পারেনি।’
সখিনা আরও বলেন, ‘আগে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবনে থাকতাম। গত জুলাই মাস থেকে আমি সাভারে থাকি। ভাঙ্গার বাসায় আমার স্বামী একাই থাকতেন।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘চিকিৎসক জাকির নিখোঁজের বিষয়ে তাঁর সহকর্মী থানায় জিডি করেছেন। চিকিৎসকের ভাঙ্গায় সরকারি বাসভবনে তল্লাশি করেছি, তবে কোনো আলামত পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত ব্যাগটিও বাসায় রয়েছে। সন্ধান পেতে পুলিশ কাজ করছে।’

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলের মা ফরিদা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১৭ মিনিট আগে
কোস্ট গার্ড জানায়, গতকাল শনিবার বিকেল ৩টার দিকে তজুমদ্দিন উপজেলার মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে একটি স্টিলবডি ট্রলারে বিপুল পরিমাণ ইউরিয়া সার অবৈধভাবে মিয়ানমারে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড তজুমদ্দিন স্টেশনের সদস্যরা অভিযান চালান।
২৬ মিনিট আগে
বাইচ শুরু হতেই নদীর দৃশ্য বদলে যায়। দুপাড়ের দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে টানটান উত্তেজনা। একসঙ্গে ছুটে চলা নৌকাগুলোর বইঠার আঘাতে নদীতে সৃষ্টি হতে থাকে ছোট ছোট ঢেউ। মাঝিদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উত্তেজনাও। কোনো নৌকা সামান্য এগিয়ে গেলে নদীর পাড় থেকে ওঠে উল্লাস।
৩২ মিনিট আগে
পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।
৩৭ মিনিট আগে