বিশ্বের ৫০টির বেশি দরিদ্র ও উন্নয়নশীল দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। যদি বিশ্বের উন্নত দেশগুলো যথাসময়ে সহায়তা না দেয়, তবে এসব দেশ ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দেউলিয়ায় পরিণত হবে। বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৭-এ দেওয়া এক ভাষণে জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রামের (ইউএনডিপি) প্রধান এ বিষয়ে সতর্ক করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউএনডিপির প্রধান আখিম স্টেইনার বলেছেন, মুদ্রাস্ফীতি, জ্বালানির সংকট ও ক্রমবর্ধমান সুদহার এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে থাকা দেশের সংখ্যা ক্রমশ বাড়ছে, যা দেশগুলোর জনগণের ওপর সম্ভাব্য বিপর্যয়কর প্রভাব বয়ে আনবে।
ভাষণে আখিম স্টেইনার বলেছেন, ‘বর্তমানে আমাদের তালিকায় ৫৪টি দেশ রয়েছে (যে দেশগুলোর ঋণখেলাপি হওয়ার আশঙ্কা রয়েছে)। তবে দেশগুলোর অর্থনীতির ওপর যদি আরও ধাক্কা লাগে—সুদহার আরও বেড়ে যায়, ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে ওঠে, জ্বালানির দাম, খাদ্যের দাম বৃাড়ে; তবে দেউলিয়া হওয়া প্রায় অনিবার্য হয়ে উঠবে এবং আমরা অনেক দেশকেই এই কাতারে দেখতে পাব।’
আখিম স্টেইনার আরও বলেছেন, ‘এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। শ্রীলঙ্কার দিকে তাকালে দেখতে পাবেন, সেখানে প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে এই সংকটের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে।’
স্টেইনার বলেন, ‘এ ধরনের যেকোনো ঋণ সংকট জলবায়ু সংকট সমাধানের প্রচেষ্টায় আরও বাধার সৃষ্টি করবে এবং এমন পরিস্থিতি অবশ্যই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে না।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ঋণের সঙ্গে সঙ্গে দেশগুলোকে অন্যান্য খাতেও সাহায্য না করা হলে দরিদ্র দেশগুলো জলবায়ু-সংকটের সঙ্গে তাল মেলাতে পারবে না।’ স্টেইনার আরও বলেন, ‘ঋণ সমস্যা এখন অনেক উন্নয়নশীল অর্থনীতির জন্য এত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে, ঋণসংকট মোকাবিলা করা জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলা প্রকল্প ত্বরান্বিত করার একটি পূর্বশর্ত হয়ে উঠেছে।’

পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৬ ঘণ্টা আগে