কন্নড় অভিনেতা ও পরিচালক ঋষভ শেঠি। সম্প্রতি ‘কান্তার’ সিনেমা দিয়ে বক্স অফিসে হুলুস্থুল ফেলে দিয়েছেন তিনি। বলিউড থেকে এবার কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে প্রত্যাখ্যান করেছেন ঋষভ। সম্প্রতি বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথাই জানিয়েছেন তিনি।
ঋষভ বলেন, ‘আমি বলিউড থেকে কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু এই মুহূর্তে কন্নড় ভাষার বাইরে অন্য কোনো ছবিতে কাজ করতে চাই না। আমি অমিতাভ বচ্চনকে ভালোবাসি। এ ছাড়া তরুণ প্রজন্মের বলিউড অভিনেতাদের মধ্যে সালমান ভাই ও শহীদ কাপুরসহ যারা আছেন সবাইকেই পছন্দ করি।’
ঋষভ শেঠির পরিচালনায় ‘কান্তারা’ মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং দক্ষিণী তারকা অভিনেতা রজনীকান্ত ‘কান্তারা’ ছবির জন্য ঋষভ শেঠির প্রশংসা করেছেন।
‘কান্তারা’ সিনেমাটি প্রযোজনা করেছে হম্বেল ফিল্মস। চিত্রনাট্য রচনা ও পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন ঋষভ। এতে আরও অভিনয় করেন প্রমোদ শেঠি, অচ্যুত কুমার, সপ্তমী গৌড়া ও কিশোর।
গত কয়েক বছরে বাহুবলী, কেজিএফ, পুষ্পা এবং এখনকার কান্তারার মতো দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। সবগুলোই দারুণ ব্যবসা সফল।

সংগীত প্রকাশনা প্রতিষ্ঠান প্রাইমারি ওয়েভের কাছে নিজের সংগীত ক্যাটালগের স্বত্ব বিক্রি করেছেন বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। বুধবার (১১ ফেব্রুয়ারি) পপসংগীতের দুনিয়ায় আলোচিত এই খবরটি প্রকাশ করেছে রয়টার্স।
৭ ঘণ্টা আগে
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন নিয়ে দেশের মানুষের অনেক আগ্রহ ও প্রত্যাশা। সবার চোখ নির্বাচনের ফলাফলের দিকে। ব্যতিক্রম নয় শোবিজের তারকাদের ক্ষেত্রেও। এই নির্বাচন ও আগামী সরকার নিয়ে শোবিজের মানুষদের প্রত্যাশা নিয়ে এই প্রতিবেদন।
১৭ ঘণ্টা আগে
প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের নানা আয়োজনে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন।
১৮ ঘণ্টা আগে
‘বহুব্রীহি’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন আলেয়া ফেরদৌসী। অভিনয় করেছেন আরও অনেক নাটকে। বর্ষীয়ান এই নাট্যাভিনেত্রীকে এখন আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না। সম্প্রতি তিনি বাংলাদেশ বেতারের জন্য পরিচালনা করলেন একুশে ফেব্রুয়ারির একটি বিশেষ নাটক।
১৮ ঘণ্টা আগে