আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মুহাম্মদ কাইউম।
দেশের হাওর অঞ্চলের বিরূপ প্রাকৃতিক পরিবেশে বৈষম্য ও বঞ্চনার মাঝে কীভাবে টিকে থাকে প্রান্তিক মানুষ, সেই গল্পই লোকজ ঐতিহ্যের আবহে দেখাতে চেয়েছেন নির্মাতা। সিনেমাটি বানাতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে কাইউমের। শুধু শুটিংই করেছেন তিন বছর ধরে। কারণ জানিয়ে নির্মাতা বলছেন, ‘আমাদের হাওরবেষ্টিত জনপদ সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা, ওখানে তিনটা বড় হাওর আছে, ওই হাওরজুড়ে এবং আশপাশের অঞ্চলে আমরা সিনেমাটির শুটিং করেছি। কিছু সীমাবদ্ধতা ছিল। এ ছাড়া আমরা প্রতিটি সময় ধরে ধরে ভূ-প্রাকৃতিক যে পরিবর্তন, ঋতুর যে বৈচিত্র্য, সেটা ধরার চেষ্টা করেছি। এসব কারণেই সময় লেগেছে বেশি।’
এর আগে ২৯ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় সিনেমাটির প্রিমিয়ার শো। উপস্থিত দর্শকের অনেকে সিনেমাটির প্রশংসা করেছেন। এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, উজ্জ্বল কবির হিমু, সুমি ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলম, আবুল কালাম আজাদ প্রমুখ। এই সিনেমার প্রযোজকও মুহাম্মদ কাইউম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫