ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির বিষয়ে সম্পাদিত চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইউক্রেনীয় কৃষিপণ্য রপ্তানি নিশ্চিত করতে এই চুক্তিটি করা হয়েছিল। স্থানীয় সময় আজ শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
রাশিয়া জানিয়েছে—ইউক্রেনের সেনাবাহিনী ড্রোনের সাহায্যে আজ শনিবার ভোররাতে রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপল বন্দরের নিকটবর্তী কৃষ্ণ সাগরে থাকা রুশ নৌবহরে হামলা করেছে। এই হামলায় অন্তত ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছিল এবং এই হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কিয়েভের প্রশাসন ব্রিটিশ বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহর এবং বেসামরিক জাহাজে যে হামলা চালিয়েছে—যা মূলত ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যে ‘শস্য করিডরের’ নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত ছিল—তা আমলে নিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির বিষয়ে যে চুক্তি ছিল রাশিয়া সেখান থেকে নিজেদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিচ্ছে।’
এদিকে, আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ নৌবহরে শক্তিশালী ড্রোন হামলা চালায় ইউক্রেন। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের নিকটে অবস্থিত ওই নৌবহরে হামলার বিষয়ে রাশিয়া জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবারের এই হামলায় অন্তত ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে—স্থানীয় সময় আজ শনিবার ভোরে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘আজ ভোর সাড়ে ৪টা থেকে শুরু করে পরবর্তী কয়েক ঘণ্টা সেভাস্তোপোলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন হামলা প্রতিহত করেছে। সব ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা মানুষবিহীন আকাশযান) গুলি করে নামানো হয়েছে।’

বাংলাদেশি বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রভাবিত করা এবং পুলিশের চূড়ান্ত নথি থেকে নিজের নাম কাটার উদ্দেশ্যে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ৯০ হাজার অস্ট্রেলীয় ডলার ঘুষ দিয়েছেন এক ব্যক্তি। এমন অভিযোগের ভিত্তিতে অস্ট্রেলিয়ায় ৫১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
৮ মিনিট আগে
ভারতে সাবান, শ্যাম্পু, টুথপেস্টসহ বিভিন্ন প্রসাধনী ও ব্যবহার্য পণ্যের প্যাকেটে এখন থেকে পণ্যটি নিরামিষ না আমিষ উৎসের তা উল্লেখ করতে হবে। নতুন নিয়মে এ ধরনের পণ্যের প্যাকেজিংয়ে নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করা বাধ্যতামূলক করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
১১ মিনিট আগে
জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২২ জন। প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে নিখোঁজ ছয়জনের সন্ধানে মঙ্গলবারও উদ্ধার অভিযান চলছিল। টোকিওর কাছের চিবা প্রিফেকচারে বিকেল পর্যন্ত ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল।
৩০ মিনিট আগে
চারদিকে ধ্বংসযজ্ঞ। কখন হামলা হয় কেউ জানে না। এমন করেই সকাল হয়, রাত নামে। যে বয়সটায় ব্যাগ কাঁধে স্কুলের দিকে ছুট দেওয়ার কথা, সে বয়সে এমন আতঙ্কেই জীবন কাটছে গাজার শিশুদের। তবুও নতুন স্বপ্ন দেখছে তারা। প্রায় তিন বছর পর শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলো গাজাতে। তবে আগের সেই স্কুল ভবনে নয়। নেই স্কুলের পোশাক
২ ঘণ্টা আগে