
রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘট গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়ে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। কিন্তু দিনাজপুরে আজ বাস চলাচল স্বাভাবিক ছিল। যদিও যাত্রী চলাচল অনেক কম ছিল। এদিকে যাত্রী কম থাকায়, সব মিলিয়ে খরচ উঠবে কি না—এই শঙ্কায় শ্রমিকদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
ময়মনসিংহ ও খুলনার পর রংপুরেও বিএনপির সমাবেশের এক দিন আগে পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি।
গত বৃহস্পতিবার মহাসড়কে তিন চাকার নছিমন ও করিমন চলাচলে প্রশাসনের হস্তক্ষেপের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় রংপুর পরিবহন মালিক সমিতি।
আজ সকালে দিনাজপুর বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, বিভিন্ন রুটে বাস ছেড়ে যাচ্ছে ও আসছে। তবে অন্যদিনের মতো কোলাহল নেই। আর রংপুর রুটে কোনো বাস চলাচল করেনি। যাত্রীর সংখ্যাও বেশ কম। হাতে গোনা যাত্রী নিয়ে অধিকাংশ সিট ফাঁকা রেখে গন্তব্যে ছেড়ে যাচ্ছে বাসগুলো।
দিনাজপুরের সীমানা সৈয়দপুর রাবেয়া মোড় থেকে ছেড়ে আসা সুজাত পরিবহনের একটি বাস সকালে টার্মিনালে দাঁড়ালে মাত্র ছয়জন যাত্রী নামতে দেখা যায়। অন্য সময় দিনাজপুর-রংপুর পর্যন্ত চলাচল করলেও ধর্মঘটের কারণে গত বৃহস্পতিবার থেকে দিনাজপুর-সৈয়দপুর পর্যন্ত চলাচল করছে বাসটি।
রংপুর রুটের গাড়িচালক রাজা মিয়া জানান, সর্বশেষ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাড়ি নিয়ে রংপুর বাসটার্মিনালে পৌঁছান তিনি। সে সময় রংপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের লোকজন গাড়ি ফেরত পাঠান। সেই সঙ্গে গাড়ি যেন রংপুরে না ঢোকে, সে ব্যাপারে হুঁশিয়ার করে দেন। এরপর থেকে সৈয়দপুর রাবেয়া মোড় পর্যন্ত গাড়ি চালাচ্ছেন তিনি।
রাজা মিয়া আরও বলেন, ‘গতকাল ১ হাজার ৩০০ টাকা বাকিতে তেল কিনেছি। দিনাজপুর-রংপুর যাতায়াতে ৭-৮ হাজার টাকা ভাড়া পাই। বৃহস্পতিবার থেকে অর্ধেক টাকাও হয় না। আমাদের চলবে কী করে।’
এইচএ পরিবহনের সুপারভাইজার সুলতান আহমেদ বলেন, ‘শ্রমিক ইউনিয়নের লোকজনের পাশাপাশি পুলিশ প্রশাসনও রংপুরে গাড়ি ঢোকাতে নিষেধ করছে। গাড়ির হর্ন পর্যন্ত খুলে নিয়েছে।’
আল রশিদ পরিবহনের সুপারভাইজার আতিয়ার রহমান বলেন, ‘গতকাল শুক্রবার দিনাজপুর-দাউদপুর রুটে গাড়ি চালিয়ে তেলের খরচও তুলতে পারিনি। শ্রমিকদের বেতন দূরে থাক, পাম্পে তেলের বকেয়া পড়েছে ১ হাজার ৮০০ টাকা।’
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘প্রতিদিন দিনাজপুর থেকে বিভিন্ন রুটে ২৫০টি বাস চলাচল করে। এর মধ্যে দিনাজপুর-রংপুর রুটে যাতায়াত করে ৬০টি। এই বাসগুলোর সঙ্গে দুই শতাধিক শ্রমিক নিযুক্ত রয়েছেন। এমনিতে শুক্র-শনিবার যাত্রী কম থাকে। তার ওপর ধর্মঘট। যাত্রী না থাকায় প্রতিটি গাড়িকে লোকসান গুনতে হচ্ছে।
পরিবহন ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে দিনাজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাদিক রিয়াজ চৌধুরী বলেন, ‘ধর্মঘটের বিষয়ে আমরা ফেডারেশনের পক্ষ থেকে কোনো চিঠি পাইনি। কেন্দ্রীয় কোনো সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেও এই ধর্মঘট হচ্ছে না। আমরা বাস চালু রেখেছি। তবে সৈয়দপুরের পরে আর গাড়ি যেতে দিচ্ছে না। ধর্মঘটের বিষয়টি সবারই জানা।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১২ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১৩ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২৪ মিনিট আগে