পুলিৎজার পুরস্কার বিজয়ী কাশ্মীরি সাংবাদিক সানা ইরশাদ মাট্টুকে যুক্তরাষ্ট্র ভ্রমণে বাধা দেওয়ার বিষয়ে মার্কিন প্রশাসন অবগত বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা। পুলিৎজার পুরস্কার নিতে যুক্তরাষ্ট্র যেতে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে সানাকে বাধা দেওয়া হয়েছে বলে গত মঙ্গলবার তিনি অভিযোগ করেছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘মাট্টুকে যুক্তরাষ্ট্র ভ্রমণে বাধা দেওয়ার বিষয়ে আমরা অবগত এবং ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
বেদান্ত প্যাটেল আরও বলেন, ‘আমরা সংবাদপত্রের স্বাধীনতাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদপত্রের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাসহ গণতান্ত্রিক মূল্যবোধগুলো অক্ষুণ্ন রাখার অঙ্গীকারই হচ্ছে মার্কিন-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি।’
সানা ইরশাদ মাট্টু একজন ফ্রিল্যান্স ফটোসাংবাদিক। তিনি বার্তা সংস্থা রয়টার্সের ভারতীয় সাংবাদিকদের দলে কাজ করেন। ভারতে করোনা মহামারির সময় ফিচার ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার জিতেছেন তিনি।
সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এক বিবৃতিতে মাট্টুকে পুলিৎজার পুরস্কারের অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্র যেতে বাধা না দিতে ভারতের কর্মকর্তাদের অনুরোধ করেছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের এশিয়ার প্রোগ্রাম সমন্বয়কারী বেহ লিহ ই জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে বলেছেন, ‘সানাকে বিমানবন্দরে আটকে দেওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। তাঁর কাছে ভ্রমণ সংক্রান্ত সকল সঠিক নথি রয়েছ। তিনি সাংবাদিকতার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার পুলিৎজার পেয়েছেন। তাঁকে এভাবে আটকানোর কোনো কারণ নেই।’
বেহ লিহ ই আরও বলেন, ‘ভারত প্রশাসনের এই সিদ্ধান্ত স্বেচ্ছাচারী এবং বাড়াবাড়ি। ভারতীয় কর্তৃপক্ষকে অবিলম্বে সানার বিরুদ্ধে সব ধরনের হয়রানি ও ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে।’

ইরানের বৈদ্যুতিক স্থাপনায় হামলার হুমকি দিয়ে সেই অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শুরু হয়েছে। তবে ট্রাম্প আলোচনার কথা বললেও ইসরায়েল ইরান ও লেবাননে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে ট্রাম্পের আলোচনার দাবি খারিজ করেছে ইরান।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার কথা বলছেন, ঠিক সেই সময় সংবাদ সংস্থা রয়টার্সকে তেহরানের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে—যুদ্ধ শুরুর পর থেকে আলোচনার অবস্থান উল্লেখযোগ্যভাবে কঠোর করেছে ইরান।
৩ ঘণ্টা আগে
মার্কিন বিচার বিভাগের নতুন প্রকাশিত নথিতে দেখা গেছে, দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইন বিলিয়নিয়ার লিওন ব্ল্যাকের নারীসংক্রান্ত আর্থিক লেনদেনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। এভাবে ছয় বছরে এপস্টেইনকে প্রায় ১৭ কোটি ডলার পরিশোধ করেছেন ব্ল্যাক।
৫ ঘণ্টা আগে
ইরানের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির যে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, তা আসলে একটি সুপরিকল্পিত ফাঁদ। তেহরানের ধারণা, এই আলোচনার অজুহাতে টিকে থাকা সর্বশেষ পর্যায়ের গুটিকয়েক শীর্ষ নেতাকে বের করে আনা এবং পরবর্তী সময় অতর্কিত হামলার মাধ্যমে তাঁদের হত্যা করাই
৬ ঘণ্টা আগে