রান্নার তেলের বোতলগুলোকে ফেলে না দিয়ে কিন্তু বারান্দার সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহার করতে পারেন। হাতের কাছের কয়েকটি উপকরণ ব্যবহার করেই তেলের প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলা যায় টব।
যা যা লাগবে
⦁ ৫ লিটারের তেলের বোতল
⦁ হলুদ এনামেল রং
⦁ লাল ও সবুজ অ্যাক্রিলিক রং
⦁ সাদা আর্ট পেপার
⦁ কালো মার্কার পেন
⦁ কাঁচি
⦁ আইকা
⦁ তুলি
যেভাবে তৈরি করবেন
⦁ বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রেখে তলা থেকে তিন ইঞ্চি নিচ পর্যন্ত কেটে ফেলুন।
⦁ এবার সবান-পানি ও স্পঞ্জ দিয়ে বোতলটির ভেতর ও বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর বোতলটি রোদে শুকোতে দিন।
⦁ শুকিয়ে গেলে বোতলটিতে হলুদ এনামেল রং করে নিন। এবার রং শুকানোর জন্য সময় দিন।
⦁ বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রাখুন। এবার বোতলের গায়ের রেখা ধরে এমন ভাবে লাল রং করুন যাতে পাগড়ির মতো দেখায়। ঠিক ছবির মতো।
⦁ এবার সাদা আর্ট পেপার গোল গোল করে কেটে নিন। কালো মার্কার পেন দিয়ে বর্ডার করুন গোল করে কাটা কাগজের চারপাশে। এই দুটো হবে চোখ। এবার বর্ডারের মাঝ বরাবর গোল করে মণি আঁকুন। আইকা দিয়ে চোখ দুটো বসিয়ে দিন।
⦁ লাল রং দিয়ে ঠোঁট এঁকে নিন।
⦁ এ ধরনের বোতলের গায়ে সাধারণত কিছু নকশা করাই থাকে। সেই নকশার ওপর রং করতে পারেন।
⦁ রং শুকিয়ে গেলে বোতলের ভেতরে মাটি ভরে এরপর গাছ লাগাতে পারেন। জিআই তারের সাহায্যে বোতলটি ঝুলিয়ে দিতে পারেন বারান্দার গ্রিলের সঙ্গে।

পবিত্র রমজান মাস সংযম ও প্রার্থনা আর সামাজিক মিলনমেলার বিশেষ সময়। ইফতারের দাওয়াত কিংবা সেহরির আড্ডায় মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের মুসলিম নারীদের পোশাকে আসে এক সহজাত পরিবর্তন। এ বছর রমজানে ফ্যাশন দুনিয়ায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার এক চমৎকার সমন্বয় দেখা যাচ্ছে। এবার শুধু শরীর ঢেকে রাখাই নয়; বরং...
৩২ মিনিট আগে
একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার, আমাদের শোক ও শক্তির মিলনের দিন। দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় ঘেরা কোনো আন্তর্জাতিক দিবস নয়; বরং এটি প্রত্যেক বাঙালির অস্তিত্ব ও চেতনার এক অবিচ্ছেদ্য অংশ। দিনটি ঘিরে বাঙালির পোশাকেও থাকে ভিন্ন এক ভাবগাম্ভীর্য। এদিন আমরা শোকাতুর হৃদয়ে শহীদদের শ্রদ্ধা জানাই।
১৯ ঘণ্টা আগে
খেসারির ডাল ১ কাপ, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া আধা চা-চামচ করে, লবণ স্বাদমতো, বেকিং পাউডার আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ এবং সয়াবিন তেল পরিমাণমতো।
২১ ঘণ্টা আগে
ফাল্গুনের শুষ্ক ও গরম আবহাওয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকায় শরীর দ্রুত পানিশূন্য বা ডিহাইড্রেটেড হয়ে পড়ার ঝুঁকি থাকবে এবার। শরীরে পানির অভাব মানে অবসাদ, মাথাব্যথা ও ঝিমুনি ভাব। তাই ইফতার থেকে সেহরি পর্যন্ত এমন খাদ্যাভ্যাস ও কৌশল মেনে চলা জরুরি, যা আপনাকে সারা দিন...
১ দিন আগে