প্রতিদিন কিছু শারীরিক ব্যায়াম এবং নিয়মকানুন মেনে চললে শরীর থাকবে রোগমুক্ত, কর্মচঞ্চল, ফুরফুরে। সেগুলো জেনে নিয়ে আলস্য ছেড়ে নিজেকে গড়ে তুলুন ডায়ানামিক ডিরেক্টর হিসেবে।
পর্যাপ্ত পানি পান করুন
ঘুম থেকে উঠে খালি পেটে দাঁত ব্রাশ করার আগে পর্যাপ্ত পানি পান করুন। সারা রাত ঘুমের জন্য আমাদের শরীর ৭ থেকে ৮ ঘণ্টা বা তার বেশি সময় পানি পায় না। সকালে ব্যায়াম শুরুর আগে অতিরিক্ত না খেয়ে পানি পানই যথেষ্ট। যদি শরীর দুর্বল লাগে তবে বিস্কুট, রুটি ও সবজি বা সেদ্ধ ডিমের মতো হালকা কিছু খেয়ে নিতে পারেন।
যে ধরনের ব্যায়াম
শারীরিক সুস্থতার জন্য নিয়মিত কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করতে হবে। তবে শরীরের গঠন অনুযায়ী ব্যায়ামের পদ্ধতি কোনো অভিজ্ঞ প্রশিক্ষকের পরামর্শে বাছাই করুন।
হাঁটাহাঁটি
ব্যায়ামের উদ্দেশ্যে মনস্থির করে আলাদাভাবে হাঁটাহাঁটি করতে হবে সুবিধা মতো জায়গায়। সকালের বাতাস নির্মল এবং তাতে প্রচুর অক্সিজেন থাকে বলে শরীরের জন্য উপকারী। যদি ওজন কমানোর লক্ষ্যে হাঁটতে চান, তাহলে কমপক্ষে ৩০ মিনিট হাঁটতে হবে। ওজন স্বাভাবিক হলে কমপক্ষে ১৫ মিনিট হাঁটুন।
প্রতিদিন ৩০ মিনিট হাঁটার ফলাফল
হালকা দৌড়ানো
অতিরিক্ত ওজন কমাতে হলে প্রতিদিন ৩০ মিনিট দৌড়াতে হবে। দৌড়ের গতি কখনই নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবেন না। তাহলে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়বেন।
দৌড়ানোর সময়
দৌড়ানোর ফল
দড়ি লাফ
অল্প জায়গার মধ্যে দড়ি লাফ খুব চমৎকার একটা ব্যায়াম। কমপক্ষে ৫ মিনিট করতে হবে। নিজের ওজন ও দক্ষতা অনুযায়ী গতিনিয়ন্ত্রণ করবেন। এ ক্ষেত্রেও শরীরের ভর পায়ের পাতার ওপর রাখতে হবে।
সতর্কতা
লেখক: জনস্বাস্থ্যবিষয়ক গবেষক এবং ব্যবস্থাপনা পরিচালক, খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতাল, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর

হাম আর ডেঙ্গুতে মৃত্যু যেন পাল্লা দিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৭৩৩ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড...
৪ ঘণ্টা আগে
দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সকাল...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশকে মশার দেশ হিসেবে মন্তব্য করে এই কীটতত্ত্ববিদ বলেন, বাংলাদেশের ঘাড়ে ডেঙ্গু ওঠে বসেছে। বাংলাদেশের মতো পৃথিবীতে এত মশা দেখিনি। তিনি জানান, বাংলাদেশে ১২৬ প্রজাতির মশা রয়েছে। মশার কলোনি আছে ৭-৮ প্রজাতির।
১২ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৫২ জন।
১ দিন আগে