
বৃষ্টি বাদ সাধতে পারেনি কলকাতাবাসীর পূজার উৎসবে। কয়েক লাখ মানুষ রাতভর অবস্থান করে পূজামণ্ডপে। নতুন জামাকাপড় পরে ছাতা হাতে কিংবা ছাতা ছাড়া মানুষ ঘুরে বেড়িয়েছে কলকাতাজুড়ে। পূজার কয়েকটা দিন আক্ষরিক অর্থেই জনসমুদ্র হয়ে ওঠে কলকাতা।
আজ বুধবার দশমী। বিসর্জনের দিন। তবে কলকাতায় উৎসবের শেষ ঘণ্টা বাজতে দেরি আছে। উত্তর বা দক্ষিণের বড় পূজা মণ্ডপগুলোর প্রতিমা আগামী শনিবার কার্নিভ্যালে অংশ নিয়ে তবেই বিসর্জন দেওয়া হবে। তবে বাড়ির পূজার প্রতিমাগুলো আজই বিসর্জন দেওয়া হয়। ছোটখাটো বা কম বাজেটের পূজামণ্ডপগুলোর প্রতিমাও বিসর্জন দেওয়া হয় আজ। কলকাতার মতোই মফস্বল শহরগুলোতেও বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বিসর্জনের পালা। সঙ্গে চলছে সিঁদুরখেলা, ধুনুচি নাচ। সেই ছন্দে অবশ্য অনেকবারই বাগড়া দিয়েছে বৃষ্টি।
দুর্গাপূজার আসল আনন্দ শেষ। করোনা মহামারি থেকে মুক্তির পর এবার কলকাতায় পূজা আগে থেকেই শুরু হলেও আসল উৎসবের শুরু হয় শনিবার, অর্থাৎ ষষ্ঠীর দিন থেকেই। মঙ্গলবার নবমীর দিনই ছিল পূজার শেষ দিন। হিন্দু শাস্ত্রমতে, দশমীর দিনে দেবী দুর্গা সপরিবারে ফিরে যান কৈলাসে। তাই গঙ্গা বা অন্যান্য জলাশয়ে তাঁর প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এদিকে পূজার উৎসব উপলক্ষে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতী নদীর দুই পাড়ে বিসর্জনকে ঘিরে উভয় দেশের নাগরিকদের মধ্যে বাড়তি উন্মাদনা চোখে পড়ে। কলকাতায় উৎসবের নতুন মাত্রা যোগ করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করেছেন কার্নিভ্যাল। বিভিন্ন পূজার উদ্যোক্তারা শোভাযাত্রাসহ নির্দিষ্ট দিনে প্রতিমা বিসর্জন দেবেন। এবার শনিবার ঠিক করা হয়েছে কার্নিভ্যালের দিন। বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে রেড রোডে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিসর্জন দেওয়া হবে প্রতিমা। এর প্রস্তুতিও চলছে।
কলকাতার সন্তোষ মিত্র স্কয়ার, সুরুচি সংঘ, কুমোরটুলি সর্বজনীন দুর্গাপূজা কমিটি, চেতলা, নাকতলা উদয়ন সংঘ, একডালিয়া প্রভৃতি পূজার বিসর্জন হবে আগামী শনিবার। ফলে ঠাকুর, প্যান্ডেল ও আলোর কেরামতি দেখার বাড়তি সুযোগ থাকছে। এবারের কার্নিভ্যালে ৯৯টি পূজা কমিটি অংশ নেবে বলে জানা গেছে। উল্লেখ্য, ইউনেসকো পশ্চিমবঙ্গের দুর্গাপূজার বিশেষ স্বীকৃতি প্রদান করায় এ বছরের ১ সেপ্টেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শারদ উৎসবের সূচনা হয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ ও নিখোঁজদের স্বজনেরা।
২৬ মিনিট আগে
ভিয়েতনামকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহায়তা করবে দক্ষিণ কোরিয়া। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে এই বিষয়ে বোঝাপড়া হয়। এ ছাড়া দুই দেশ বাণিজ্যের পরিমাণ ৫০ শতাংশের বেশি বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ১৫০ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য নিয়েছে।
২ ঘণ্টা আগে
একসময় অসংখ্য ভারতীয়র কাছে যুক্তরাষ্ট্র ছিল স্বপ্নের চূড়া। এখন সেই স্বপ্নে ফাটল ধরছে। ধীরে, কিন্তু স্পষ্টভাবে। নতুন বাস্তবতা হলো—অনেকেই আর সেই স্বপ্নে নিজেদের ভবিষ্যৎ দেখছেন না। মার্কিন থিংকট্যাংক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জরিপ বলছে, ৪০ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান যুক্তরাষ্ট্র
৪ ঘণ্টা আগে
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতা থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং বলেছেন, দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির জন্য ‘ভালো কিছু’ বিবেচনা করছে তাঁর সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের পর থেকে বন্দী অবস্থায় আছেন অং সান সু চি।
৬ ঘণ্টা আগে