সংগীতশিল্পী, মিউজিশিয়ান, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও সাউন্ড কোম্পানির মালিকদের নিয়ে আত্মপ্রকাশ করল গাজীপুর মিউজিক অ্যসোসিয়েশন। রবিবার গাজীপুর প্রেসক্লাবে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির শুভসূচনা হলো।
রোববার সকালে গাজীপুর প্রেসক্লাবে সংগঠনটির পরিচিতি সভা ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথি প্রখ্যাত অভিনেতা আহমেদ রুবেল ও বিশেষ অতিথি হিসেবে গাজীপুর জেলা কালচারাল অফিসার শারমিন জাহান, হোসনে আরা পুতুল ও তৌহিদুল ইসলাম দীপ উপস্থিত ছিলেন। সভাপতি ইফতেখার শিশির ও রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অভিনেতা আহমেদ রুবেল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘করোনার পর সংগীত জগতে যে মন্দাভাব রয়েছে, তা কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার শারমিন জাহান বলেন, ‘গাজীপুরে এ ধরনের একটি সংগঠন অনেক আগেই দরকার ছিল।’
অনুষ্ঠানের গাজীপুর মিউজিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়ে ইফতেখার শিশির বলেন, ‘সংগীতশিল্পীদের মাদক নির্ভরশীলতা থেকে রক্ষা করা, দুস্থ অসহায় শিল্পীদের সহায়তা এবং যেকোনো বিপদ-আপদে সবার পাশে থাকবে এই সংগঠন।’

ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
৬ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
৬ ঘণ্টা আগে
মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১৯ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১ দিন আগে