এবার আর গুঞ্জন নয়, জানা গেল, সত্যিই প্রেম করছেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও জিজি হাদিদ। আর রাখঢাক নয়, বরং নানা জায়গায় দেখা মিলছে দুই তারকার। মিলান ফ্যাশন উইক উপলক্ষে ইতালি যেতে হয়েছে মডেল জিজিকে। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন অভিনেতা ডিক্যাপ্রিও।
গুঞ্জনের শুরু: এই মাসের শুরুতেই লিও-জিজিকে একসঙ্গে দেখা গিয়েছিল নিউইয়র্কের কাসা সিপরিয়ানিতে। ডাইনিং রুমে হাসিগল্পে মশগুল হয়ে পরস্পরের গা ঘেঁষে বসে থাকতে দেখা গিয়েছিল তাঁদের।
বয়সের তফাত: ৪৭ বছরের লিওর সঙ্গে প্রেমে মজেছেন ২৭ বছরের জিজি।
সাবেকদের গা জ্বলা: লিও-জিজিকে একসঙ্গে দেখে তেলে-বেগুনে জ্বলছেন দুজনেরই আগের পক্ষ। জিজির সাবেক প্রেমিক জাইন মালিক চান, প্রেম-প্রেম খেলা ছেড়ে জিজি আবার তাঁর সঙ্গে সম্পর্কে ফিরে আসবেন। ২০২১ সালে সম্পর্ক ভাঙে জাইন আর জিজির। এই জুটির ঘরে এক কন্যাসন্তান রয়েছে। অন্যদিকে লিওকে জিজির সঙ্গে দেখে ঈর্ষান্বিত ক্যামিলা। ২০১৭ সাল থেকে ক্যামিলা মরবোনের সঙ্গে প্রেম ছিল লিওর।
ব্যস্ততা: রোমান্টিক জীবনের বাইরে নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন জিজি হাদিদ। সম্প্রতি নিজের নিটওয়্যার লাইন ‘গেস্ট ইন রেসিডেন্ট’ চালু করেছেন তিনি। এ বছর ‘নেক্সট ইন ফ্যাশন’-এ একজন সহ-উপস্থাপিকা হিসেবেও তাঁর নাম ঘোষণা করা হয়েছে। সময় নিয়েই সিনেমা করতে ভালোবাসেন লিও। বর্তমানে ‘কিলারস অব দ্য ফ্লোয়ার মুন’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫