কংগ্রেসের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে গান্ধী পরিবারের কেউ থাকছেন না। বিষয়টি আবারও নিশ্চিত হলো। স্থানীয় সময় আজ শুক্রবার আবারও এই কথা স্পষ্টভাবে জানালেন সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দক্ষিণ ভারতে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ চলাকালে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে এ কথা জানান রাহুল। অশোক নিজেই সাংবাদিকদের সে কথা জানিয়েছেন।
কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, রাজস্থানের মুখ্যমন্ত্রিত্ব ছেড়েই দলের সর্বভারতীয় সভাপতি নির্বাচনে লড়তে যাচ্ছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত ৭১ বছর বয়সী এই কংগ্রেস নেতা। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কংগ্রেসের বিরুদ্ধ মতাবলম্বী বলে খ্যাত অংশের নেতা ও সাবেক মন্ত্রী শশী থারুর।
এদিকে, নির্বাচন যত এগিয়ে আসছে ততই দলের মধ্যে শুরু হয়েছে চাপা উত্তেজনা। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আজ শুক্রবার দলীয় নেতাদের নির্বাচনকে ঘিরে নেতিবাচক প্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন। এর আগে, গতকাল বৃহস্পতিবার কংগ্রেস নেতা গৌরব বল্লভ প্রকাশ্যে শশী থারুরের সমালোচনা শুরু করেন। তারই পরিপ্রেক্ষিতে জয়রাম রমেশ এই অনুরোধ জানান।
অপরদিকে, বহুদিন পর দিল্লিতে বেশ জমজমাট হয়ে উঠেছে কংগ্রেস ভবন। ১৭ অক্টোবর দলের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই কংগ্রেস নেতাদের মধ্যে তৎপরতা তুঙ্গে। গান্ধী পরিবারের কেউ প্রেসিডেন্ট দৌড়ে নেই এটা নিশ্চিত হতেই অনেকেই চাইছেন দলের সর্বোচ্চ পদে বসতে। তবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দ্বিগ্বিজয় সিং আজ পরিষ্কারভাবে জানিয়ে দেন, প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি নেই। রয়েছেন অশোক গেহলট, শশী থারুর। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুকুল ওয়াসনিক ও আনন্দ শর্মার নামও শোনা যাচ্ছে।
তবে সভাপতির দৌড়ে এখনো এগিয়ে অশোক গেহলট। গতকাল বৃহস্পতিবার রাহুল গান্ধী বলেন, এক ব্যক্তি, এক পদ নীতি কংগ্রেস সভাপতির ক্ষেত্রেও প্রযোজ্য। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দলের সভাপতি হতেও রাজি অশোক। তাই রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও অশোক গেহলটের চির প্রতিদ্বন্দ্বী শচীন পাইলট। তবে মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করে দেবেন সোনিয়া গান্ধী বলে জানিয়েছেন রাহুল। সেই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন, দলীয় পদে না থেকেও ক্ষমতার লাগাম আগামী দিনেও তাঁর হাতেই থাকছে।

মহাকাশ গবেষণায় এবং ভূপৃষ্ঠে স্যাটেলাইট নজরদারি বাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল পাকিস্তান। গতকাল শনিবার দেশটি চীনের সহায়তায় ইলেকট্রো-অপটিক্যাল স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ সশস্ত্র হামলার ঘটনার পর থেকে একের পর এক রোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে। ৩ হাজারেরও বেশি হাই-প্রোফাইল অতিথি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্বখ্যাত সাংবাদিকদের উপস্থিতিতে ক্যালিফোর্নিয়ার যুবক কোল টমাস অ্যালেনের এই অতর্কিত হামলা পুরো মার্কিন...
২৬ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে প্রবল পরাক্রমে হামলার নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার ইসরায়েল জানিয়েছে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ‘প্রবল পরাক্রমে’ হামলা চালাবে। এতে লেবাননের সঙ্গে চলমান নাজুক যুদ্ধবিরতি আরও চাপে পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি...
৩৮ মিনিট আগে
ওয়াশিংটন ডিসির বিখ্যাত ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে’ এক ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। একাধিক মারণাস্ত্রসহ এক আততায়ী নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশের চেষ্টা করলে পুলিশের তৎপরতা এবং সিক্রেট সার্ভিসের অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
৪৩ মিনিট আগে