ভোরের শিউলি, শিশির, কাশফুল আর পাড়া বেড়ানি সাদা মেঘের আনাগোনা বলে দিচ্ছে পূজা আসছে। উৎসবপ্রিয় সবার মনের মাঝে তাই বাজতে শুরু করেছে ঢাকের টাক ডুমা ডুম বোল। সেই খুশিতে নেচে উঠছে বাড়ির ছোট-বড় সবার মন। চাই তার নতুন জামা, শাড়ি, চুড়ি, গয়নাসহ আরও কত-কী! হ্যাঁ, পোশাকের পরে গয়না তো চাই-ই চাই। গয়না না হলে যে উৎসবই জমবে না! তো কেমন গয়না চাই? সোনা রুপা হিরে জহরত কুন্দন মণি-মাণিক্য? না, এত দামি গয়না আজকাল পরার সুযোগ কই। মায়ে-ঝিয়ে-বউরা আজকাল আর এই সবের আবদারেও যান না। সোনা নয়, তবে সোনা রঙের গয়না হলেই সই। এবারের পূজার সাজ তাই হতে পারে গোল্ড প্লেটের গয়নায়।
যুগের সঙ্গে তাল মিলিয়ে গয়নায় এসেছে নানা পরিবর্তন। দেশীয় কিংবা পশ্চিমা যেকোনো পোশাকেই অনুষঙ্গ হিসেবে রুপা কিংবা কাঁসা, পিতল বা মেটালের তৈরি বাহারি নকশার গয়নায় গোল্ড প্লেট বা সোনার মতো রং ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব গয়না যেমন দেখতে সুন্দর, তেমনি তার বাহারও নজরকাড়া। তা সে হালকা গয়নাই হোক কিংবা জড়োয়া বা ভারী গয়না।
বিয়ের সাজ থেকে শুরু করে বিভিন্ন উৎসব আয়োজনে এসব গয়না তাই সবার পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে। এসব গয়না যেমন দামেও সস্তা, তেমনি চাইলেই নিত্যনতুন নকশায় গড়িয়ে নেওয়া যায়—জানালেন ইস্টার্ন মল্লিকার এমআরপি জুয়েলার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ। এ ছাড়া এসব গয়নায় কখনো মূল রংটাই থাকছে আবার কখনো এতে দেওয়া হচ্ছে গোল্ড, কপার অথবা অ্যান্টিক কালার। নকশায় বৈচিত্র্য আনতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের পাথর। যেমন আর্টিফিশিয়াল স্টোন, মুক্তা, পুঁতি, টারকোয়িজ, ব্লাডস্টোন, কোরাল, মালাকাইটসহ কাচ ও প্লাস্টিকের তৈরি রংবেরঙের পাথর। এমনকি এসব গয়নার নকশায় মিনা করাও থাকে। দেখতে একদম যেকোনো দামি গয়নার মতো। এসব গয়নার নকশায় যেমন পাওয়া যাবে সাবেকিয়ানা, তেমনি এই সময়ের নান্দনিক নকশাও।
শুধু জলছাপের সোনা রঙের গয়না হলেই হবে? চাই তার যত্নআত্তিও। না হলে যে একবার পরার পরই গয়নাগুলোকে সরিয়ে রাখতে হবে বাতিলের খাতায়। দীর্ঘদিন যেন সাজ-পোশাকের সঙ্গে ব্যবহার করা যায় তার উপায় বাতলে দিলেন টাঙ্গাইলের ঊর্মী অলংকার নিকেতনের স্বত্বাধিকারী উৎপল কর্মকার।
গয়নার যত্নে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫