৫৮ রানে পাঁচ ব্যাটারকে হারিয়ে বড়সড়ই বিপদে পড়ে শ্রীলঙ্কা। তখনই ত্রাতা হয়ে মাঠে আসেন ভানুকা রাজাপক্ষে। একপ্রান্ত আগলে রেখে দ্রুততার সঙ্গে দলকে এগিয়ে নেন তিনি। তাঁর অপরাজিত ৭১ রানে চড়ে পাকিস্তানের বিপক্ষে ১৭০ রানের পুঁজি পেয়েছে লঙ্কানরা।
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আগে বোলিং করার সবচেয়ে বড় কারণ হতে পারে টুর্নামেন্টের বিগত ম্যাচগুলোর ফলটা অনেকটাই টস নির্ভর ছিল। প্রথম ইনিংস শেষে কোন দল জিতবে, সেটা প্রায় নির্ধারিত হয়ে যেত। তাই হয়তো ফাইনাল ম্যাচে সেই টস ভাগ্যে কাজে লাগান বাবর।
বোলিংয়ের শুরুটা দুর্দান্ত হয় পাকিস্তানের। বিপরীত দৃশ্য লঙ্কান শিবিরে। তৃতীয় বলে শ্রীলঙ্কার সেরা ব্যাটার কুশল মেন্ডিসকে দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন নাসিম শাহ। গোল্ডেন ডাকে ফেরেন ওপেনার কুশল। আরেক ওপেনার পাথুম নিশানকাকে (৮) থিতু হওয়ার আগেই ফেরান হারিস রউফ।
২৩ রানে দুই ওপেনারকে হারিয়ে বড় ধাক্কা খায় লঙ্কানরা। সেটা আরও ক্ষতি এনে দেয় দাশুনকা গুনাথিলাকার ব্যর্থতায়। ৪র্থ উইকেটে ভানুকা রাজাপক্ষের সঙ্গে রান তোলেন তিনে আসা ধনঞ্জয়া ডি সিলভা। ২৮ রান করে এই ব্যাটার ফিরলে ভাঙে ১৭ রানের জুটি। ৫৩ রানে চার গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়া দলকে সাহস দিতে পারেননি অধিনায়ক দাসুন শানাকাও। ২ রানে ফেরেন তিনি।
৫৮ রানে পাঁচ উইকেট হারানো লঙ্কানদের ম্যাচে ফেরান রাজাপক্ষে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁদের ৬৮ রানের জুটি ভাঙে হাসারাঙ্গা (৩৬) ফিরলে। তবে এক প্রান্তে দলকে লড়াইয়ের পথ দেখান রাজাপক্ষে। একাই দ্রুততার সঙ্গে রানের গতি এগিয়ে নেন তিনি। শেষ পর্যন্ত লড়াই করে ৭১ রানে অপরাজিত ছিলেন তিনি।

হাঁটুৃর চোটে পড়ায় নিয়মিত বোলিং করতে পারছিলেন না পাকিস্তানের নারী ক্রিকেটার আইমান আনওয়ার। ধকল সামলাতে না পেরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন তিনি। সাবেক পাকিস্তানি পেসার এবার নতুন ক্যারিয়ার শুরু করেছেন।
১১ ঘণ্টা আগে
কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। বিশেষ করে, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো দুই ক্লাবের রেষারেষিতে বেশ চাপে আছেন। প্রতিদিনই তিনি খবরের শিরোনাম হচ্ছেন। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করল আতলেতিকো মাদ্রিদ।
১১ ঘণ্টা আগে
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর সম্পর্ক ১১ বছরের। মাঝে বার্টন আলবিয়ন, ওয়াটফোর্ড এবং শেফিল্ড ইউনাইটেডে খেললেও ফিরেছেন লেস্টারেই। এবার বাংলাদেশের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে
প্রিটোরিয়া থেকে বেনোনি—৫২ কিলোমিটার দূরত্বের দুই শহরে বাংলাদেশের দুই দল হেরেছে বাজেভাবে। প্রিটোরিয়ায় গতকাল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’। আজ ৫২ কিলোমিটার দূরে বেনোনিতে ইনিংসে হারল বাংলাদেশ ইমার্জিং দল।
১৩ ঘণ্টা আগে