ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে ইতিমধ্যে ইতিহাস তৈরি করেছেন ঋষি সুনাক। নানা ধাপ পেরিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন পর্যন্ত টিকে আছেন ঋষি। শনিবার (৩ সেপ্টেম্বর) থেকে সমর্থকদের জন্য নতুন প্রচারে নেমেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ‘#রেডিফরঋষি’ প্রচারাভিযান নামেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, টুইটারে ঋষি সুনাক নিজের সব সহকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘ভোট বন্ধ হলো। আমার সমস্ত সহকর্মী, প্রচারণা টিম এবং যাঁরা আমার সঙ্গে দেখা করে সরাসরি সমর্থন জানিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। সোমবার দেখা হবে!’
পরে জানা গেছে, সোমবারই চূড়ান্ত ফলাফল ঘোষণা। কে হচ্ছেন কনজারভেটিভ পার্টির প্রধান তথা নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী, তা জানা যাবে এদিন। তাই সমর্থকদের উজ্জীবিত করতে নতুন প্রচারাভিযান করছেন ঋষি সুনাক।
যদিও শেষ মুহূর্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের দৌড়ে অনেকটাই এগিয়ে পররাষ্ট্রসচিব লিজ ট্রাস। শুরুর দিকে ইতিহাস তৈরির যথেষ্ট সম্ভাবনা তৈরি করেও পিছিয়ে পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি। দলের প্রায় ২ লাখ টোরি ভোটারের অধিকাংশই ট্রাসের সমর্থক।
শনিবার ভোট শেষ হওয়ার পর কনজারভেটিভ পার্টির সদস্য, এমনকি দেশটির গণমাধ্যমের সিংহভাগই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, সোমবার ফলাফল ঘোষণার পর লিজ ট্রাসই বিজয়ী প্রার্থী হবেন। তবে জনমত জরিপে ট্রাস এগিয়ে থাকলেও আশা ছাড়ছেন না ঋষি।

শান্তি আলোচনা যখন স্থবির হয়ে পড়ছে, তখন এই অবরোধের প্রভাবকে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে চাইছে পেন্টাগন। প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান নীতিতে এই অবরোধই যুদ্ধের ইতি টানার ক্ষেত্রে সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার।
২ ঘণ্টা আগে
ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমরা তাদের জাহাজের ওপরে ঝাঁপিয়ে পড়ি এবং সেটির নিয়ন্ত্রণ নিয়ে নিই। আমরা কার্গো এবং তেল জব্দ করেছি। এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা।’ উল্লসিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা অনেকটা জলদস্যুদের মতো আচরণ করছি।’
২ ঘণ্টা আগে
মাছ ধরার সময় জেলের ছিপের সুতা একটি ঝোপের মধ্যে আটকে যায়। সুতা ছাড়াতে তিনি যখন ঝোপের ভেতর প্রবেশ করেন, তখন তীব্র দুর্গন্ধ পান। প্লাস্টিকের ব্যাগটি খোলা ছিল এবং ভেতরে লোনাপানি প্রবেশ করেছিল। তিনি বুঝতে পারেন, ভেতরে মানুষের দেহাবশেষ রয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানান এবং তারা এসে মরদেহ উদ্ধার করে।
২ ঘণ্টা আগে
অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা ট্যাঙ্কারটিতে উঠে এটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সেটিকে গালফ অব এডেন হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের কোস্টগার্ড।
২ ঘণ্টা আগে