Ajker Patrika

চুলের ছাঁটে স্মার্ট

মাহাথির মুহাম্মদ
চুলের ছাঁটে স্মার্ট

কম্ব ওভার হেয়ার কাট

এই চুলের কাটটি সেই সব পুরুষের জন্য যথার্থ, যাঁরা কোনো মেকি ভাব ছাড়াই ফরমাল লুক নিতে চান।

এ কাটটি ক্ল্যাসিক এবং সব সময়ের সঙ্গে মানানসই। একেবারেই ক্লিন শেভের চেয়ে মুখে দাড়ির সঙ্গে মানিয়ে গিয়েই বরং এই চুলের কাটটি দারুণ লুক তৈরি করে।

ছবি: সংগৃহীতকুইফ

আধুনিক লুক নিতে যে পুরুষদের ভুল হয় না, চুলের এই ছাঁট তাঁদের জন্য। এই ছাঁটটিতে মাথার মাঝখানের অংশের চুল যদিও কিছুটা অগোছালো থাকে, কিন্তু বেশ কিছুদিন ভালোভাবে আঁচড়ে রাখা গেলে একসময় তা সেট হয়ে যায়। এই ছাঁটটি পেশাদার ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া সবার জন্যই মানানসই। 

ছবি: সংগৃহীত

মেসি হেয়ার 

মেসি হেয়ার কাট স্পোর্টি, উচ্ছলতা ও সৃজনশীলতার পরিচয়ই বহন করে। ক্যাজুয়াল লুক দেয় বলে এ ছাঁট পুরুষদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। চুল লম্বা হোক বা ছোট, মেসি স্টাইলে প্রায় সবাইকে মানিয়ে যায়। আর হ্যাঁ, করপোরেট পুরুষদের চিন্তার কিছু নেই। অফিসে যাওয়ার আগে চিরুনি খানিক বুলিয়ে নিলেই হলো। 

ছবি: সংগৃহীত

আফ্রো

এই ক্ল্যাসিক চুলের কাটটি ষাট ও সত্তরের দশকে বেশ জনপ্রিয় ছিল। তবে এই ছাঁট আবার ফিরে এসেছে এবং কোঁকড়া চুলের লোকজনের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আফ্রো কেবল একটি চুলের স্টাইল নয়। এটি বিশেষ করে কৃষ্ণাঙ্গ পুরুষদেরও আত্মপরিচয় ও আত্মসচেতনতার প্রতীক। 

 ছবি: সংগৃহীত

হাই অ্যান্ড টাইট

হাই অ্যান্ড টাইট সেনাবাহিনী অনুপ্রাণিত একটি হেয়ারকাট। এই কাটে পেছনের চুল একদম ছোট করে ছাঁটা থাকলেও সামনের চুল কিছুটা বড় থাকে। আপনি কোনো কোম্পানির সিইও হন আর কোনো ব্যায়ামবীরই হন না কেন; এই ছাঁটে খুব অল্প যত্নেও আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীর পরকীয়ায় স্ট্যাটাস দিয়ে ধনাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত