পোশাকের কারণে নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তার অভিযোগে করা মামলার আসামি মার্জিয়া আক্তার ওরফে শিলাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম জামিন স্থগিত করেন। সেই সঙ্গে আবেদনটি আগামী ২৯ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন আদালত।
মার্জিয়ার আইনজীবী কামাল হোসেন আজ সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে গত ১৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ মার্জিয়াকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই দিন আদেশের পর মার্জিয়ার আইনজীবী কামাল হোসেন বলেন, ‘মায়ের বয়সী একজন নারী যে প্রতিবাদ করেছে এটা কোনোভাবেই নারী শিশু নির্যাতন আইনের ১০ ধারায় যায় না। কেননা ১০ ধারায় বলা আছে, যৌন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে যদি কোনো নারীকে হেনস্তা করা হয়। ৬০ বছর বয়সী একজন নারীর পক্ষে কীভাবে ২২ বছর বয়সী মেয়েকে যৌন হেনস্তা করা হয়েছে এটা বোধগম্য নয়। আর ভিকটিম নিজে মামলা করেননি, ২২ ধারায় জবানবন্দি দেননি। তার বন্ধুরা মামলা করেনি। স্টেশন মাস্টারও মামলা করেনি। এটা পরিকল্পিতভাবে পুলিশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে মামলা করার জন্য। আর যে আইনে মামলা হওয়ার কথা, সেটাও হয়নি। এই মামলা অবান্তর, অযাচিত।’
গত ১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিন্স প্যান্ট ও স্লিভলেস টপস। পোশাকের কারণে ওই তরুণীকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়। ৩০ মে মার্জিয়াকে গ্রেপ্তার করে র্যাব-১১।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
১৭ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মে ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২৬ মে ২০২৬
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬