Ajker Patrika

মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর মামলা, স্বামী গ্রেপ্তার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৬: ১৮
মেয়েকে ধর্ষণের অভিযোগে স্ত্রীর মামলা, স্বামী গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় স্ত্রীর অনুপস্থিতির সুযোগে মাদ্রাসাপড়ুয়া কিশোরী মেয়ে বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে থানায় স্ত্রীর দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ইটাকুমারী ইউনিয়নে। বিষয়টি নিয়ে পুরো পীরগাছায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে অসুস্থ ভাইকে দেখতে গিয়ে সেখানে থেকে যান ভুক্তভোগী কিশোরীর মা। এ সময় বাবা আর মেয়ে বাড়িতে ছিলেন। পরে মা বাড়িতে না ফেরার সুযোগে সোমবার গভীর রাতে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তার বাবা। পরে ওই কিশোরী বিষয়টি তার মাকে এবং প্রতিবেশীদের জানায়। এই অভিযোগে গতকাল পীরগাছা থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগীর মা।

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রাথমিক সত্যতা যাচাই করে মামলা নেয় পীরগাছা থানার পুলিশ। সেই সঙ্গে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেয় এবং অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান আজকের পত্রিকাকে জানান, অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক দশক পর নির্মাণে ফিরছেন ওয়াহিদ আনাম

ফের ইরানে হামলা হলে পরিণতি হবে ভয়াবহ: ট্রাম্পকে পুতিনের হুঁশিয়ারি

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন: থালাপতি বিজয়ের দলের চমকের পূর্বাভাস

ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে

ঈশ্বরের কাছে প্রার্থনা, ভারত-বাংলাদেশ সম্পর্ক যেন না শোধরায়: আসামের মুখ্যমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত