সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘হাওয়া’-এর পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর অসীম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মামলায় হাওয়া সিনেমার পরিচালকের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ধারা ৩৮ (১-২), ৪১ ও ৪৬ লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বাদী বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা।
গত ২৯ জুলাই হাওয়া চলচ্চিত্রটি মুক্তি পায়। মুক্তির পর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির রিভিউতে জানা যায়, এই চলচ্চিত্রে একটি পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। রিভিউ প্রকাশের পর হাওয়া চলচ্চিত্রে একটি শালিক পাখিকে খাঁচায় আটকে রাখা ও একপর্যায়ে হত্যা করে খাওয়ার দৃশ্য দেখানোর মাধ্যমে বন্যপ্রাণী আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ তোলেন অনেকে। তার পর গত ১০ আগস্ট এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় দেশে পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করা ৩৩টি সংগঠনের সমন্বিত প্রয়াস বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ)। এর পরদিন প্রেক্ষাগৃহে গিয়ে চলচ্চিত্রটি দেখে আইন লঙ্ঘনের প্রমাণ মিলেছে বলে জানান বন অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

সংগীত প্রকাশনা প্রতিষ্ঠান প্রাইমারি ওয়েভের কাছে নিজের সংগীত ক্যাটালগের স্বত্ব বিক্রি করেছেন বিশ্বখ্যাত পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। বুধবার (১১ ফেব্রুয়ারি) পপসংগীতের দুনিয়ায় আলোচিত এই খবরটি প্রকাশ করেছে রয়টার্স।
৬ ঘণ্টা আগে
আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন নিয়ে দেশের মানুষের অনেক আগ্রহ ও প্রত্যাশা। সবার চোখ নির্বাচনের ফলাফলের দিকে। ব্যতিক্রম নয় শোবিজের তারকাদের ক্ষেত্রেও। এই নির্বাচন ও আগামী সরকার নিয়ে শোবিজের মানুষদের প্রত্যাশা নিয়ে এই প্রতিবেদন।
১৬ ঘণ্টা আগে
প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। প্রতিবারের মতো এবারও ভিন্ন আঙ্গিকের নানা আয়োজনে সাজানো হয়েছে ভালোবাসার বিশেষ এই পাঁচফোড়ন।
১৭ ঘণ্টা আগে
‘বহুব্রীহি’ নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন আলেয়া ফেরদৌসী। অভিনয় করেছেন আরও অনেক নাটকে। বর্ষীয়ান এই নাট্যাভিনেত্রীকে এখন আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না। সম্প্রতি তিনি বাংলাদেশ বেতারের জন্য পরিচালনা করলেন একুশে ফেব্রুয়ারির একটি বিশেষ নাটক।
১৭ ঘণ্টা আগে