বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত এক সিরিজ জয়ের আনন্দটা এমনিতেই উৎসবে রূপ নিয়েছে। একই সঙ্গে আবার এই সিরিজে সিকান্দার রাজা ও ক্রিগ আরভিন ব্যক্তিগত একটি মাইলফলকও স্পর্শ করেছেন। এ যেন আনন্দ উৎসবে যোগ করেছে বাড়তি রং।
জিম্বাবুয়ে ক্রিকেট তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে রাজা ও আরভিন দুজন মিলে কেক কাটছেন। আর কেকের ওপর লেখা আছে ১০০০। সিরিজের শেষ ম্যাচে আরভিন আর দ্বিতীয়টিতে রাজা এই সংস্করণে ১০০০ রান স্পর্শ করেছেন।
পোস্ট করা ভিডিওতে দেখা যায়, এই দুজন একসঙ্গে ছুরি দিয়ে কেক কাটেন। এরপর শুরুতে রাজা কেক খাইয়ে দেন আরভিনকে। পরে আরভিন কেক হাতে নিয়ে রাজার মুখে খাইয়ে দেওয়ার মতো করে পুরো মুখে কেক মাখিয়ে দেন। রাজাও ছেড়ে দেওয়ার পাত্র নন। তার হাতেও তখন আরেকটি কেকের টুকরো ছিল। তিনি এবার আরভিনের সারা মুখে কেক মাখিয়ে দেন। পাশে থেকে সতীর্থদের কেউ কেউ তাদের এই কাণ্ড দেখছেন। কেউ আবার পেছনে দাঁড়িয়ে মনের আনন্দে বিয়ারে চুমুক দিচ্ছেন। সব মিলিয়ে জিম্বাবুয়ের ড্রেসিংরুম যেন এক সুখী পরিবারের বিজ্ঞাপন।
সিরিজ জয়ের উল্লাস আর রাজা-আরভিনের ১০০০ রানের মাইলফলক ছোঁয়ার আনন্দ যেন মিলেমিশে একাকার। এই ফুরফুরে মেজাজ নিয়েই কাল হারারেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে জিম্বাবুয়ে । টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতা তাঁরা টেনে নিতে চাইবেন সেখানেই। সিরিজের বাকি দুই ওয়ানডেও হবে হারারেতে। দ্বিতীয়টি ৭ আগস্ট এবং শেষটি ১০ আগস্ট।

চলতি ফুটবল বিশ্বকাপে বারবার কাঠগড়ায় উঠছে ফিফার রেফারিং। গোল করে উদযাপন করার কিছুক্ষণ পরে সেটা বাতিল করা হয়। আবার কখনো নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার খেলার সুযোগ পান দেশের রাষ্ট্রপ্রধানের ফোন কলে। কখনোবা কোনো ফুটবলারের নিষেধাজ্ঞা এক ম্যাচ বেড়ে যায়। ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কোয়ানসার বেলায় এমন কিছুই ঘটেছে। এম
৬ মিনিট আগে
বোস্টনে গত রাতে ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালটা হয়ে রইল এমবাপ্পেময়। দুটি গোলেই কিলিয়ান এমবাপ্পে অবদান রেখেছেন। তবে ম্যাচের শেষ দিকে এসে চোট নিয়ে যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে ফ্রান্সের ভক্ত-সমর্থকদের চিন্তিত হওয়ারই কথা। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন তাঁর এখন কী অবস্থা।
১ ঘণ্টা আগে
ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজটাও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ খুইয়েছে এক ম্যাচ আগেই। সিরিজ হারের পরপরই মিরাজের দল পেল দুঃসংবাদ। জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান।
১ ঘণ্টা আগে
গোলমেশিন বললেও যেন কম বলা হয় কিলিয়ান এমবাপ্পেকে। একবার গোলের সুযোগ মিস করলেও তিনি দমে যান না। বোস্টনে গতকাল ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল ম্যাচটা ছিল এমনই। সেমিফাইনালের টিকিট কাটার পর ফরাসি তারকা ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ দিদিয়ের দেশম।
২ ঘণ্টা আগে