আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত বছর আরব আমিরাতে সীমিত ওভারের এই বিশ্ব আসরের শিরোপা জিতেছিল অজিরা। এবার তারা মিশনে নামবে ঘরের মাটিতে সেই শিরোপা ধরে রাখতে।
এখন থেকে চায়ের কাপে ঝড়— বিশ্বকাপের ফাইনালিস্টদের নিয়ে। অনেকে দিচ্ছেন ভবিষ্যদ্বাণী। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, ফের বিশ্বকাপ জিতবে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দল। অধিনায়ক রোহিত শর্মার ভারতকেও ফেবারিট মানছেন তিনি।
পন্টিংয়ের বাজি অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে। সাবেক অজি ব্যাটার মনে করেন, এই দুই দল ফাইনাল খেলবে। আর ফাইনালে ভারতকে হারিয়ে আরেকবার শিরোপা উৎসব করবে অজিরা। আইসিসি রিভিউকে দেওয়া সাক্ষাৎকারে বেশ জোরের সঙ্গে পন্টিং বলেন, ‘আমি মনে করি, ভারত ও অস্ট্রেলিয়া ফাইনালে খেলবে। আমি কেবল এতটুকু বলব, তাদের (ভারত) অজিরা ফাইনালে হারাবে।’
গত বছর দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। এই আসরের প্রথম চ্যাম্পিয়ন ভারত। গত বছর টিম ইন্ডিয়া ঘরে ফিরেছিল গ্রুপ পর্ব থেকে।

ভারতের সামনে লক্ষ্যটা ছিল পাহাড়সম। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পর তাই খোদ ভারতের ভক্তরাও আশা ছেড়ে দিয়েছিল প্রায়। কিন্তু উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিলের ব্যাটে পাহাড়সম লক্ষ্যটাকেও মামুলি বানিয়ে ফেলে স্বাগতিকেরা। রেকর্ড গড়ে জয় তুলে নিল ভারত।
৮ ঘণ্টা আগে
নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে ডেভিড হ্যাম্পকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। দুই বছরের জন্য হ্যাম্পকে নিয়োগ দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে নতুন কীর্তি গড়েছেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন ভারতের সাবেক অধিনায়ক। ২৮২ ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।
৯ ঘণ্টা আগে
আগামী বছর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ হওয়ার কথা ছিল। তবে জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় সিরিজটি এখন অনিশ্চয়তার মুখে। বাণিজ্যিক কারণে আফ্রিকান দেশটির অংশগ্রহণ ভেস্তে গেছে বলে জানিয়েছে ক্রিকইনফো।
১০ ঘণ্টা আগে