ওয়েস্ট ইন্ডিজ-ভারতের দ্বিতীয় ওয়ানডের ভাগ্যও নির্ধারণ হয়েছে ম্যাচের শেষ ওভারে। যেখানে উইন্ডিজের দেওয়া ৩১২ রানের লক্ষ্য ভারত টপকে গেছে ২ বল বাকি থাকতে। এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল শিখর ধাওয়ানের দল। এই সিরিজে জেতায় একটি বিশ্ব রেকর্ডও গড়েছে ভারত।
ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজ জয়ে টানা সবচেয়ে বেশি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড এখন ভারতের। তারা টপকে গেছে পাকিস্তানকে। ওয়ানডেতে ভারত ২০০৭ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওয়ানডে সিরিজও হারেনি। এই সময়ে ভারত টানা ১২টি ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে। এর আগে কোনো দলই নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে টানা এতগুলো ওয়ানডে সিরিজ জিততে পারেনি। ভারতের আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের। জিম্বাবুয়ের বিপক্ষে তারা জিতেছিল টানা ১১ টি ওয়ানডে সিরিজ।
পাকিস্তান ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১১টি ওডিআই সিরিজ জিতেছে। টানা সিরিজ জয়ের এই তালিকায় তিন নম্বরেও আছে পাকিস্তান। ১৯৯৯ থেকে ২০২২ পর্যন্ত টানা ১০টি ওয়ানডে সিরিজে পাকিস্তান হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে । চার নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা ১৯৯৫ থেকে ২০১৮ পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে টানা ৯টি সিরিজ জিতেছে। পাঁচ নম্বরে আছে ভারত, যারা শ্রীলঙ্কার বিপক্ষে টানা ৯টি সিরিজ জিতেছে।

চার মাস কোর্টের বাইরে ছিলেন। বার্সেলোনা ওপেনে খেললেও অভিজ্ঞতা ভালো ছিল না কার্লোস আলকারাসের। ইউএস ওপেনে তাঁর খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন অ্যান্ডি রডিক, গ্রেগ রুসেদস্কি। তবে আশঙ্কা উড়িয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন স্প্যানিশ তারকা।
১ ঘণ্টা আগে
বহুবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একই দলের জার্সিতে তাঁদের কখনো দেখা যায়নি। এবার সেই অপূর্ণতা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরে।
৬ ঘণ্টা আগে
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। শনিবার দলের শেষ অনুশীলনে ছিলেন না লামিনে ইয়ামাল। স্বাভাবিকভাবেই রোববার মেস্তায়ায় হেত যাওয়া ম্যাচে এই তরুণ তারকার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রথম দুই টেস্টে হারের পর মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরানোর সিদ্ধান্তের পেছনে শুধু পারফরম্যান্স নয়, ড্রেসিংরুমে আচরণগত সমস্যাও ছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৭ ঘণ্টা আগে