আগের দিন প্রথম দফায় ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ দ্বিতীয় দফায় আজ সকাল ১১টায় দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ,আফিফ হোসেন ও নাসুম আহমেদ।
সিলেট হয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ফেরেন তারা।নাসুম সিলেটে নেমে গেছেন। আফিফ ও মাহমুদউল্লাহ এসেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিকে ছুটি কাটাতে লন্ডনে আছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বাকিরা আজ বিকেল সাড়ে পাঁচটায় দেশে ফেরার কথা আছে। বিদেশি কোচিং স্টাফদের বেশির ভাগ ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি নিজ দেশে ছুটিতে যাবেন।ছুটি কাটিয়ে কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি জিম্বাবুয়েতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সিডন্স যাবেন অস্ট্রেলিয়ায়, তিনিও জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেবেন।

কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও এক প্রান্ত আগলে রাখেন দিনুশা। শেষ পর্যন্ত ৮ চার ও ৩ ছক্কায় ১৬২ বলে ১০৩ রান করে থামেন তিনি। তাঁর সেঞ্চুরি অবশ্য শ্রীলঙ্কাকে ফলোঅন থেকে বাঁচাতে পারেনি।
১ ঘণ্টা আগে
ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচ এবং মলিনাকে ৭ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। আর্জেন্টিনার আরেক খেলোয়াড় থিয়াগো আলমাদাকে দেওয়া হয়েছে এক ম্যাচের নিষেধাজ্ঞা। স্কালোনির সহকারী রবার্তো আয়ালাকে নিষিদ্ধ করা হয়েছে তিন ম্যাচের জন্য। একই ঘটনায় স্পেনের গাভি পেয়েছেন এক ম্যাচের নিষেধাজ্ঞা।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। তবে ম্যাচের পরের বিতর্কিত ঘটনাগুলো নতুন করে আলোচনায় আসে ফিফার ডিসিপ্লিনারি কমিটির শাস্তির ঘোষণায়।
২ ঘণ্টা আগে
কানসাস সিটিতে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হেরেছিল সুইজারল্যান্ড। ম্যাচের দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এমবোলো। এর আগে ১-১ গোলে সমতায় ফিরেছিল সুইজারল্যান্ড। এমবোলোর আদায় করা ফাউলের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি।
৪ ঘণ্টা আগে