দুই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। একজন খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) লাবণী আক্তার, আরেকজন মাগুরা পুলিশ লাইনসের কনস্টেবল মাহমুদুল হাসান।
কনস্টেবল মাহমুদুল হাসান দেড় মাস আগে মাগুরায় বদলি হন। এর আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি লাবণী আক্তারের দেহরক্ষী ছিলেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, দুটি ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা।
জানতে চাইলে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন আজকের পত্রিকা’কে বলেন, ‘দুটি ঘটনার কোনো যোগ সূত্র আছে কী না, তা আমার জানা নেই। তা ছাড়া আমি তাঁদের চিনিও না। তবে মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে তারা নিশ্চিত দুজনেই আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ জানতে পুলিশ তদন্ত করছে।’
লাবণীর পারিবারিক সূত্র বলছে, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
বিসিএস ৩০ তম ব্যাচের কর্মকর্তা লাবণী আক্তার দুই দিন আগে ছুটিতে মাগুরায় আসেন। তাঁর বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে। লাবণীর স্বামী তারেক আবদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন। তাঁদের দুটি মেয়ে সন্তান রয়েছে।
লাবণীর বাবা খন্দকার শফিকুল আজম আজ দুপুরে সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে তাঁদের স্বামী–স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে ছিল। স্বামী-স্ত্রীর এই দ্বন্দ্বের কারণেই সে আত্মহত্যা করতে পারে। এ ঘটনার ১৫ দিন আগে এবং সপ্তাহখানেক আগে দুই দফায় আত্মহত্যার চেষ্টা করেছিল লাবণী।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে মাগুরা পুলিশ লাইনসের ব্যারাক থেকে মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে তিনি ছাদে গুলিবিদ্ধ হন। পুলিশের ধারণা, নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
মাহমুদুল হাসানের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। সারা রাত তিনি ডিউটি করেন। ডিউটি শেষে ভোরে ব্যারাকে ফিরে গিয়ে আত্মহত্যা করেন। একটি মাত্র গুলি তাঁর থুতনি দিয়ে ঢুকেছে।
আরও পড়ুন:

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের ভাড়া বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তবে মামলায় আসামি হিসেবে কারও নাম নেই। আসামি অজ্ঞাত বলে এজাহারে লিখেছে পুলিশ।
৪০ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের বাগানে কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সিয়াকুল ইসলাম (৩৮) নামে এক মালির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে রোকেয়া হলের প্রভোস্ট বাংলোর বাগানে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৪৪ মিনিট আগে
আপাতত জঙ্গি তৎপরতার কোনো আলামত না থাকলেও নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। এমনটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাইবান্ধায় সতর্ক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন।
১ ঘণ্টা আগে