টেস্ট ক্রিকেটে তিন শতাধিক রান তাড়া যেন এখন মামুলি বিষয়। এই মাসের শুরুতে এজবাস্টনে ভারতের বিপক্ষে তেমন এক ভয়ডরহীন ক্রিকেট খেলে জয় পেয়েছিল ইংল্যান্ড। একই পথে হাঁটল পাকিস্তানও।
নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তো বটেই, গলেও সর্বোচ্চ রান তাড়া করে জিতলেন বাবর আজমরা। সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবদুল্লাহ শফিকের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৪৪ রান করে সফরকারীরা। ৪০৮ বলে ১৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরাও হয়েছেন পাকিস্তানি ওপেনার।
চতুর্থ দিনেই জয়ের পাল্লা ঝুঁকে পড়েছিল পাকিস্তানের দিকে। ৩ উইকেটে ২২২ রানে পঞ্চম ও শেষ দিন শুরু করা সফরকারীদের আটকাতে হলে বোলিংয়ে ঘুরে দাঁড়াতে হতো লঙ্কানদের। প্রভাত জয়াসুরিয়া ৪ উইকেট নিলেও পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ভয় ধরাতে পারেননি। এরপর বৃষ্টি এসেও স্বাগতিকদের পরাজয় বরণের মুখে দাঁড়াতে পারেনি বাধা হয়ে।
বৃষ্টি নামার আগে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল মাত্র ১১ রান। ম্যাচ সাময়িক বন্ধ থাকার পর হেসেখেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শফিক ও মোহাম্মদ নওয়াজ।
গলে সর্বোচ্চ রান তাড়ার আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। নিউজিল্যান্ডের দেওয়া ২৬৮ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। বাবর আজমরা এবার সেই রেকর্ড ভাঙলেন। এর আগে পাকিস্তানের সর্বোচ্চ তাড়ার রেকর্ডটিও ছিল লঙ্কানদের বিপক্ষে। পাল্লেকেলেতে ৩৭৭ রান করে জিতেছিল সফরকারীরা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে