করোনা আসার পর থেকেই দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। আর্থিক টানাপোড়েনের প্রভাব খেলোয়াড়দের পারফরম্যান্সে পড়েছে।
স্বর্ণযুগ ফিরিয়ে আনতে বার্সা নিজেদের নীতির বিরুদ্ধে গিয়ে টিভি স্বত্বও বিক্রি করেছে। সেই স্বত্ব থেকে পাওয়া অর্থ দিয়ে কাতালান ক্লাবটি কিছু প্রতিভাবান ও বড় তারকাকে কিনেছে। বর্তমানে ক্লাবটি যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন মুলুকে বার্সা গতকাল প্রথম প্রীতি ম্যাচ খেলেছে মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির বিপক্ষে। এই ক্লাবের সহস্বত্বাধিকারী আবার সাবেক ইংল্যান্ড অধিনায়ক ডেভিড বেকহাম। ইংল্যান্ড কিংবদন্তির দলকে রীতিমতো গোলের বন্যায় ভাসিয়েছে বার্সা। গুঁড়িয়ে দিয়েছে ৬-০ ব্যবধানে। মায়ামির বিপক্ষে আধা ডজন গোল করেছেন আধা ডজন খেলোয়াড়। সেটিও প্রধান কোচ জাভি হার্নান্দেজকে ছাড়াই! জাভির বদলে দলের ডাগআউটে দাঁড়িয়েছেন তাঁরই বড় ভাই অস্কার হার্নান্দেজ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈরী সংবাদ সবার জানা। জাভির ভিসায় ছিল সেই ইরানের সিল। ফলে মার্কিন মুলুকে ঢোকার অনুমতি পাননি তিনি। ঝামেলা মিটিয়ে পরবর্তী ম্যাচ থেকেই ডাগআউটে দাঁড়ানোর কথা তাঁর।
গতকালের ম্যাচে আলো ছড়িয়েছেন বার্সার নতুন ফুটবলার রাফিনহা, ফ্রাংক কেসি ও আন্দ্রেস ক্রিস্টেনসেন। তাঁদের মধ্যে বেশি উজ্জ্বল ছিলেন ব্রাজিলিয়ান রাফিনহা। নিজের একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তাও করেছেন। অন্য পাঁচ গোল করেছেন পিয়েরে এমেরিক-অবামেয়াং, আনসু ফাতি, গাভি, মেম্ফিস ডিপাই ও ওসমান দেম্বেলে। অস্কারের অধীনে আক্রমণভাগের সব ফুটবলারই গোল পেয়েছেন।
দলের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে গেলেও এই ম্যাচে ছিলেন না রবার্ট লেভানডফস্কি। পরের ম্যাচেই বার্সার হয়ে অভিষেক হতে পারে পোল্যান্ড তারকার। বার্সার পরে ম্যাচ কার সঙ্গে সেটিও জানিয়ে দেওয়া যাক—চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামছে তারা। তার মানে, মৌসুম শুরুর আগেই ‘এল ক্ল্যাসিকো’র স্বাদ পেতে যাচ্ছেন ফুটবল অনুরাগীরা। ধ্রুপদি দ্বৈরথ শুরু হবে বাংলাদেশ সময় রোববার (২৪ জুলাই) সকাল ৯টায়।
যুক্তরাষ্ট্রে আরও দুই ম্যাচ খেলবে বার্সা। ২৭ জুলাই তাদের প্রতিপক্ষ ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাস। ৩১ জুলাই স্থানীয় ক্লাব নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে কাতালানরা।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে