এক যুগ পর ক্রিস্টিয়ানো রোনালদোকে ফিরিয়ে এনে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। দল চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় ওল্ড ট্রাফোর্ডে রোনালদোরও আর মন টিকছে না।
রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস নতুন ক্লাব খুঁজতে শুরু করেছেন। কিন্তু তাঁর ‘মক্কেলের’ প্রতি আগ্রহ নেই বড় ক্লাবগুলোর। বায়ার্ন মিউনিখ, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মুখের ওপর না বলে দিয়েছে। চেলসি কোচ থমাস টুখেলও আকারে-ইঙ্গিতে বুঝিয়েছেন যে পর্তুগিজ তারকাকে তাঁদের দরকার নেই।
শেষমেশ পছন্দসই ক্লাবে তরী ভেড়াতে না পারলে ম্যানইউতেই হয়তো থেকে যেতে হবে রোনালদোকে। সেটিও পাওনা বোনাস হাতছাড়া করে। বার্ষিক বেতনের সঙ্গে তাঁর যে ১১ কোটি ৩০ লাখ টাকা বোনাস পাওয়ার কথা ছিল, সেটি কেটে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
দ্বিতীয় মেয়াদে ম্যানইউতে আসা রোনালদোর সপ্তাহে ৫ কোটি ৩৫ হাজার টাকা পাওয়ার কথা ছিল রোনালদোর। সেখানে ৪ কোটি ৮০ লাখ দিতে রাজি করিয়েছে ক্লাবটি। মানে, সপ্তাহে ৫৫ লাখ টাকা কম পাবেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড।
যদিও রোনালদোকে পেতে কাঁড়ি কাঁড়ি টাকা সাজিয়ে রেখেছে সৌদি আরবের একটি ক্লাব। তাতে সাড়া দেননি তিনি।
রোনালদো যে বিক্রির জন্য নন, সে কথাও রোজ মনে করিয়ে দিচ্ছেন রেড ডেভিলদের নয়া কোচ এরিক টেন হাগ। তবে টেন হাগ যা-ই বলুন, চ্যাম্পিয়নস লিগের রাজার জন্য প্রিয় টুর্নামেন্ট না খেলেই এক মৌসুম কাটিয়ে দেওয়া বেশ কঠিনই। তার ওপর বোনাস কেটে নিলে কে-ই বা থাকতে চাইবেন?
রিয়াল মাদ্রিদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে সারা জীবন দুয়ো দিয়ে আসা রোনালদো প্রয়োজনে সেখানে যেতেও রাজি। মার্কা, ডেইলি মিররসহ বেশ কয়েকটি ইউরোপীয় সংবাদমাধ্যম সেই সম্ভাবনাও জাগিয়ে তুলেছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আফগানিস্তানের বিদায়ঘণ্টা আগেভাগেই বেজে গেছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গতকাল কানাডার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ ৮২ রানের জয়ে শেষ করেছে আফগানরা। জয় দিয়ে শেষ করার পর একে অপরের সঙ্গে করমর্দন করেছেন। তাতে করে ইতি ঘটল আফগানিস্তানের ইতিহাসের অন্যতম এক সফল অধ্যায়ের।
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দুই হেভিওয়েট দলের গ্রুপে পড়ায় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে জিম্বাবুয়ের পক্ষে বাজি ধরার লোক খুব কমই ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। অস্ট্রেলিয়াকে হটিয়ে সুপার এইটের টিকিট কেটেছে জিম্বাবুয়ে। তাও আবার গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩ ঘণ্টা আগে