
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর উজ্জ্বল হোসেন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৭টায় কাকৈরগড়া ইউনিয়নের রামপুর গ্রামের সোমেশ্বরী নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।
এর আগে শুক্রবার বেলা ৩টায় রামপুর গ্রামে বাল্কহেড ও যাত্রীবাহী নৌকার মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ হন উজ্জ্বল হোসেন। নিহত যুবক ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরিঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা ঝাঞ্জাইলের উদ্দেশে ছেড়ে যায়। পথে কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী নামক স্থানে বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৌকার সব যাত্রী নদীতে পড়ে যায়। এ দৃশ্য দেখে নদীতে থাকা অন্য নৌকাসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে নিখোঁজ থেকে যান উজ্জ্বল হোসেন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে বিষয়টি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করে। পরে এদিন রাতে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ চালিয়ে উজ্জ্বলকে উদ্ধারে ব্যর্থ হয়। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় ডুবুরি দল উদ্ধারকাজ চালানোর কথা থাকলেও সকাল ৭টায় দুর্ঘটনাস্থলে উজ্জ্বলের মরদেহ ভেসে ওঠে।
এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় উদ্ধারকৃত মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে কৃষক দলের এক স্থানীয় নেতার কার্যালয় লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের থাই গ্লাস ভেঙে ছিটকে গিয়ে ওই নেতা আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে আরএকে সিরামিকস কারখানার বিপরীত পাশে এ ঘটনা ঘটে...
৭ মিনিট আগে
বরিশালের হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক কিশোরীর (১৫) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাউশিয়া গ্রামের মেঘনা নদীর তীররক্ষা সিসিব্লকের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর হাত ও পায়ে থাকা বিভিন্ন চিহ্ন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি সনাতন ধর্মাবলম্বী...
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে একটি পরিত্যক্ত বাড়ির ঘরের তীরে (আড়ায়) গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইউছুফ আলী (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পথচারীরা দুর্গন্ধ পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
২ ঘণ্টা আগে