শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে দেশটি। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে গত কয়েক মাস ধরে গণবিক্ষোভ করছে শ্রীলঙ্কার জনগণ। দাম দিয়েও মিলছে না নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। দিনের পর দিন পেট্রল পাম্পের বাইরে লম্বা লাইনে অপেক্ষা করেও গাড়িতে মিলছে না পেট্রল।
দেশের এমন করুণ পরিস্থিতিতে হতাশ চামিকা করুণারত্নে। আক্ষেপের সুরে এই ক্রিকেটার বলছেন, জ্বালানির অভাবে অনুশীলনে যেতে পারছেন না তিনি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তরুণ সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘দুই দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করার পর ভাগ্যক্রমে পেট্রল পেয়েছি, প্রচুর জ্বালানিসংকটের কারণে আমি ক্রিকেট অনুশীলনেও যেতে পারিনি।’
স্বাধীনতার পর থেকে জ্বালানি তেলের তীব্র সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। সামনে কেমন দিন আসবে তা-ও জানেন না চামিকা। এ বছর তাঁদের দেশে আয়োজিত হওয়ার কথা এশিয়া কাপ। দেশের এমন পরিস্থিতিতে কীভাবে তা সম্ভব, বুঝতে পারছেন না চামিকা। বলছেন, ‘সামনেই এশিয়া কাপ। আবার লঙ্কা প্রিমিয়ার লিগের ঘোষণাও হয়ে গেছে। জানি না কী হবে। কারণ এ সময় কলম্বোসহ নানা জায়গায় গিয়ে অনুশীলন করতে হবে। তবে এভাবে পেট্রলের অভাব হলে আর কীভাবে যাব? গত দুই দিন ধরে পেট্রল পাম্পের লাইনে দাঁড়াতে হয়েছে। তাই অনুশীলনেও যেতে পারিনি। অবশেষে আজ পেট্রল পেলাম। তা-ও আবার ১০ হাজার টাকার। খুব বেশি হলে দু-তিন দিন চলবে।’
এশিয়া কাপে চামিকা নিজের ও শ্রীলঙ্কা দলের প্রস্তুতি সম্পর্কে অবশ্য আত্মবিশ্বাসী। তবে সাম্প্রতিক সংকট সম্পর্কে উদ্বেগও প্রতিফলিত হয়েছে তার কণ্ঠে। ২৬ বছর বয়সী এই পেসার বলেন, ‘আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুত এবং আমি মনে করি বড় আসরের জন্য দেশটি যথেষ্ট জ্বালানি জোগাবে। আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছি। এশিয়া কাপের প্রস্তুতিও চলছে।’

দুই গোলের লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ৯১তম মিনিটে কার্লোস এস্পির গোলে লা লিগায় এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শেষ দিকে একসঙ্গে একাধিক আক্রমণাত্মক খেলোয়াড় মাঠে নামিয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন রিয়াল কোচ জোসে মরিনিও।
১ ঘণ্টা আগে
চীনের জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম চার ম্যাচে চার জয়। চায়নিজ তাইপের বিপক্ষে ৭-০, পাকিস্তানের বিপক্ষে ৫-১, কাজাখস্তানের বিপক্ষে ৪-০, হংকংয়ের বিপক্ষে ৬-০, চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের মেয়েদের দাপটটা এমনই ছিল। চার ম্যাচে ২২ গোল করে পুলসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির আক্রমণভাগে বারবার সামনে এসেছে এক
১ ঘণ্টা আগে
১৫ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেন জেমস রদ্রিগেজ। কলম্বিয়ার হয়ে রেকর্ড ১৩১ ম্যাচ খেলার রেকর্ড গড়ে অবসরের ঘোষণা দিলেন এই তারকা ফুটবলার। একই সঙ্গে ৩১ গোল ও ৪৩ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন রদ্রিগেজ।
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির শেষ ম্যাচের অপেক্ষা ফুরাচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও বিদায়ী ম্যাচ খেলতে দেশের জার্সিতে ফিরছেন এই ফরোয়ার্ড। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসি।
২ ঘণ্টা আগে