
নেত্রকোনার দুর্গাপুরে প্লাস্টিকের জালে আটকে থাকা ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বারইকান্দি গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করেন স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সদস্যরা। পরে সন্ধ্যায় দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর বনে প্রাণীটিকে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদীর পাড়ে বারইকান্দি গ্রামে ঝোপের ভেতরে প্লাস্টিকের জালে একটি প্রাণী আটকে থাকতে দেখেন স্থানীয়রা। কয়েকজন কাছ থেকে প্রাণীটিকে দেখার চেষ্টা করলে বুঝতে পারেন প্লাস্টিকের জালে আটকে রয়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ। পরে স্থানীয়রা সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সদস্যদের খবর দেন। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্লাস্টিকের জাল কেটে অজগরটি উদ্ধার করেন। পরে স্বেচ্ছাসেবকেরা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে অজগরটি নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর বনে সাপটিকে অবমুক্ত করেন।
সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, আমরা সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করি। বেশ কয়েক দিন অজগরটি প্লাস্টিক জালে আটকে থাকায় এর ঘাড়ে কিছুটা ক্ষতের মতো চিহ্নের আঘাত থাকায় আমরা প্রাথমিক চিকিৎসা শেষে বনে সাপটিকে অবমুক্ত করি। আমরা মোট ২৬টি অভিযানের মাধ্যমে বিভিন্ন প্রকার বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি, এর মধ্যে অজগর সাপ রয়েছে ১০টি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান জানান, উদ্ধার করা অজগর সাপটি দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর বনে অবমুক্ত করা হয়।

নেত্রকোনা সদরের মগড়া নদীতে মোহন মিয়া (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে নূরুলিয়া গ্রামের পাশে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
৯ মিনিট আগে
নাটোরের লালপুরে সাজিদ জুট মিলসে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তজেলা ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে পাবনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাহতাব মৃধা (৩২), মো. লিটন প্রামাণিক (৪৬), মো. সেলিম হোসেন (৩২), মো. সাদ্দাম হোসেন (৩৫), মো. আব্দুল খালেক (৩৪) ও মো. সাগর শেখ
১০ মিনিট আগে
ঘুষ গ্রহণের অভিযোগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার এক দিন পরই পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
২৬ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর, মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হলো।
৩৩ মিনিট আগে