মুম্বাইয়ে বেশ দামি এক ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা জুড়ে হবে তাঁর নতুন ঠিকানা। বিলাসবহুল এই আবাসনে থাকবে ১৯টি গাড়ি পার্ক করার জায়গাও।
রণবীরের সঙ্গে এই ফ্ল্যাটটি কিনেছেন তাঁর বাবা জগজিৎ সুন্দরসিং ভবনানী। ওহ ফাইভ ওহ মিডিয়া এলএলপি নামে একটি প্রতিষ্ঠান আছে বাবা-ছেলের। ৮ জুলাই এই ফ্ল্যাটটি কেনার জন্য চুক্তিপত্রে সই করেন তাঁরা। এই সম্পত্তির বিক্রেতা এনর্ম নাগপাল এস্টেট। সেটি কেনার সময় রণবীরের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন তাঁর বাবা।
ব্যান্ডস্ট্যান্ডের বিজে রোড রণবীরের নতুন ঠিকানা। এই ফ্ল্যাটে বসেই উপভোগ করা যাবে আরব সাগরের সৌন্দর্য। রণবীরের প্রতিবেশী হবেন শাহরুখ খান। নতুন এই ঠিকানার দাম ১১৯ কোটি রুপির বেশি।
এই সম্পত্তির কার্পেট এলাকা ১১, ২৬৬ বর্গফুট। আলাদা করে টেরেস রয়েছে ১৩০০ বর্গফুটজুড়ে। এটি কিনতে মোট ১১৮. ৯৪ কোটি রুপি দিতে হয় রণবীর এবং তাঁর বাবাকে। স্ট্যাম্প ডিউটির জন্য খরচ পড়েছে ৭.১৩ কোটি রুপি।
বক্স অফিসে ভালো করেনি রণবীরের শেষ দুই সিনেমা। কিন্তু তাতে কী! আকাশচুম্বী দামে এই ফ্ল্যাট কিনে আরও একবার শিরোনামে তিনি। স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে এখানেই থাকবেন তিনি? এ বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি।

বিজয়ের পারিবারিক ঐতিহ্য মেনে তেলুগু হিন্দু রীতিতে প্রথম বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সকাল সাড়ে ১১টার দিকে। এর পর বিকেলের দিকে রাশমিকার পারিবারিক ঐতিহ্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগে
আজ বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অভিনেত্রী ববিতার হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রাহমান। এ বছর ববিতাসহ ৯ জন ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে এই পদক দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
১৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
১৫ ঘণ্টা আগে