যেসব জিনিসপত্র দিয়ে প্রতিদিন বাসাবাড়ি পরিষ্কার করা হয়, সেগুলো থেকে প্রচুর জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে। তাই সেগুলো পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। সেগুলোকেও এবার পরিচ্ছন্নতার আওতায় আনুন।
মোছামুছির কাপড়
রান্নাঘরে প্লেট-বাটি মোছার, টেবিল ও চুলা মোছার জন্য আলাদা আলাদা কাপড় থাকে। এগুলো ভালোভাবে পরিষ্কার না করলে তেল, চর্বি ও ব্যাকটেরিয়া মিলে দুর্গন্ধ ছড়ায়। প্রতিদিন ব্যবহারের পর এগুলো সাবান-পানি দিয়ে কেচে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর দুই-তিন দিন পরপর গরম পানি ও ডিটারজেন্ট দিয়ে কেচে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এতে এসব কাপড়ে ব্যাকটেরিয়া বেড়ে উঠতে পারবে না এবং দুর্গন্ধ হবে না।
মেকআপ ব্রাশ
পরিচ্ছন্নতা থেকে একেবারেই বাদ পড়ে যায় এই সাজ উপকরণটি। মেকআপ ব্রাশ পরিষ্কার না করার কারণে মুখে ব্রণ হতে পারে। এ ছাড়া বারবার ব্যবহারের ফলে স্পঞ্জ ও এপিলেটরেও জমতে থাকে ক্ষতিকারক জীবাণু। তাই ত্বকের ক্ষতি এড়ানোর জন্য এগুলো সপ্তাহে অন্তত এক দিন পরিষ্কার করুন।
গাড়ির স্টিয়ারিং হুইল
লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, গাড়ির স্টিয়ারিং হুইলে সাধারণ পাবলিক টয়লেটের তুলনায় পরিমাণে ৯ গুণ বেশি জীবাণু থাকে। ফলে প্রতিদিন পরিষ্কার না করলে এসব জীবাণু মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
ফ্যান ও লাইট সুইচ
জীবাণু ছড়ানোর অন্যতম মাধ্য়ম বাড়ির সুইচবোর্ড। সপ্তাহে অন্তত এক দিন স্যানিটাইজার দিয়ে ওয়াইপ করে নিতে হবে সুইচবোর্ডগুলো।
রিমোট কন্ট্রোল
টিভির রিমোট অনেক মানুষ মিলে ব্যবহার করে। ফলে রিমোটের প্রতি বাটনে জীবাণু লেগে থাকে। তাই প্রতিদিন অন্তত একবার এটি স্যানিটাইজ করতে হবে।
সূত্র: রিডার্স ডাইজেস্ট

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫